Collector
ইংলিশ ফুটবলের ইতিহাসে চেলসির নজরবিহীন লোকসান | Collector
ইংলিশ ফুটবলের ইতিহাসে চেলসির নজরবিহীন লোকসান
Somoy TV

ইংলিশ ফুটবলের ইতিহাসে চেলসির নজরবিহীন লোকসান

২০২৪–২৫ মৌসুমে কর পরিশোধের আগেই বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়লো ইংলিশ ক্লাব চেলসি। ক্লাবটি জানিয়েছে, তাদের লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৬ কোটি ২৪ লাখ পাউন্ড— যা ইংলিশ ফুটবলের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ ক্ষতির রেকর্ড।এর আগে এই রেকর্ড ছিল আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির। ২০১০-১১ মৌসুমে তারা প্রায় ১৯ কোটি ৪৯ লাখ পাউন্ড লোকসান গুনেছিল। এবার সেই পুরোনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল চেলসি।  আরও পড়ুন: ২০২৬ ফিফা বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ— কখন কোন ম্যাচ জেনে নিন এক নজরে তবে মাঠের পারফরম্যান্স আর সাফল্যের প্রভাব পড়েছে আয়ের খাতেও। প্রিমিয়ার লিগে চতুর্থ স্থান ও ইউরোপা কনফারেন্স লিগ জয়ের সুবাদে ২০২৫ সালের জুনে শেষ হওয়া অর্থবছরে তাদের মোট আয় বেড়ে প্রায় ৪৯ কোটি ৯ লাখ পাউন্ডে পৌঁছেছে। লন্ডনের এই ক্লাবটি জানিয়েছে, প্রিমিয়ার লিগ থেকে সম্প্রচার বাবদ এবং ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের ফলে তাদের আয় বেড়েছে।  গত বছরের জুলাইয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে চেলসি। তবে মৌসুম শেষে আর্থিক হিসাবটা সুখকর হয়নি ক্লাবটির জন্য।  আরও পড়ুন: ৫২ বছর পর ফিফা বিশ্বকাপে, কঙ্গোয় একদিনের সরকারি ছুটি বুধবার (১ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ব্যয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় পুরো মৌসুমটি শেষ হয়েছে লোকসানে।  এর পেছনে বড় কারণ হিসেবে ধরা হচ্ছে মালিকানা পরিবর্তনের পর ব্যাপক বিনিয়োগ। ব্লুকো ২০২২ সালে ক্লাবটির মালিকানা কিনে নেওয়ার পর থেকেই খেলোয়াড় দলে ভেড়াতে ১০০ কোটি পাউন্ডের বেশি খরচ করেছে। বিশেষ করে ভবিষ্যৎ পরিকল্পনায় নজর রেখে বহু তরুণ ফুটবলারকে দীর্ঘমেয়াদি চুক্তিতে দলে যুক্ত করা হয়েছে, যা ক্লাবের ব্যয়ের পরিমাণ আরও বাড়িয়েছে।

Go to News Site