Collector
ডুবতে বসেছে হাওড়ের ফসল, বাঁধ নির্মাণে কোদাল তুলে নিলো কৃষকরা | Collector
ডুবতে বসেছে হাওড়ের ফসল, বাঁধ নির্মাণে কোদাল তুলে নিলো কৃষকরা
Somoy TV

ডুবতে বসেছে হাওড়ের ফসল, বাঁধ নির্মাণে কোদাল তুলে নিলো কৃষকরা

নেত্রকোনার কলমাকান্দা হাওড়ে বৃষ্টির পানিতে ডুবে যাওয়ার হাত থেকে ফসল বাঁচাতে স্বেচ্ছাশ্রমে খালে বাঁধ দিচ্ছে এলাকাবাসীসহ কৃষকরা। বুধবার (১ মার্চ) দিনব্যাপী কয়েকশত কৃষক, এলাকাবাসী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক গ্রামের মানুষ মাটি কেটে খালে বাঁধ দিয়ে বৃষ্টির পানি আটকানোর চেষ্টা করে।জানা গেছে, গেল এক সপ্তাহের চলমান বৃষ্টির পানি জমে উপজেলার বড়খাপন ইউনিয়ন ও পার্শ্ববর্তী সুনামগঞ্জের মধ্যনগরের বিস্তৃত হাওড়ের কাঁচা ফসল তলিয়ে যাচ্ছে। ধানগাছে সবে মাত্র ধান আসা শুরু করেছে। এরই মধ্যে বৃষ্টির পানি আটকে গেছে। যা ধানের জন্য ক্ষতিকর। পানি নামার কোনো পথ না থাকায় গাছে পচন ধরে যাচ্ছে। নদী খাল জলাশয় ফসলি জমির সমতল হয়ে পড়ায় বৃষ্টির পানিই এখন ফসল হানির কারণ হয়ে দাঁড়িয়েছে। কৃষকরা অভিযোগ করেন গুরাডুবি বিলের হাওড় রক্ষা বাঁধের স্লুইস গেট রক্ষণাবেক্ষণ না হওয়ায় বৃষ্টিতে জমে থাকা ওজানের সব পানি হাওরের নিচু জমিতে আটকে থেকে প্রায় শত হেক্টর জমির ধান গাছের গোড়ালি ডুবে থাকে। আরও পড়ুন: হাওড়ের বাঁধ নির্মাণে দুর্নীতি সহ্য করা হবে না: পানিসম্পদ মন্ত্রী আর এই পানি নেমে যাওয়ার কোন গেইট না থাকায় কৃষকদের স্বপ্নের ফসল তলিয়ে যাওয়ার শঙ্কায় গত দুদিন ধরে ফসল বাঁচাতে কয়েকশত কৃষক স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এলাকাবাসীর সহযোগিতায় মাটি কেটে খালে বাঁধ দিচ্ছেন। কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম ও সুনামগঞ্জের মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জীব তালুকদার টিটু বলেন, দুই এলাকার জমিই আজ বিনষ্ট হবার পথে। তাই একসাথে হয়ে সবাই খালে বাঁধ দিচ্ছি। কারণ এই পর্যন্ত কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা না করেই যত্রতত্র বাঁধ দেয়া হয়েছে পি আইসির মাধ্যমে। এগুলোর মাটি থেকে যায় জমিতে জলাশয় গুলোতে। যে কারণে পানির ধারণ ক্ষমতা নেই। এই কারণে অল্প বৃষ্টিতেই জমে যায় পানি। স্লূইস গেট গুলো সময়মতো খুলে দেয়া এবং হাওড়ের পরিবেশ অনুযায়ী মাপে তৈরি হলে পানি জমতো না। আরও পড়ুন: হাওড়ে বোরো চাষের ধুম, পানি সংকটে উৎপাদন নিয়ে শঙ্কা এদিকে খবর পেয়ে কলমাকান্দা থানার ইউএনও এস এম মিকাইল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন সরকারি সব ধরনের সহযোগিতা করা হবে।

Go to News Site