Collector
ট্রেনটি লাইনচ্যুত হতেই বালতি-বাটি নিয়ে তেল সংগ্রহে স্থানীয়দের কাড়াকাড়ি | Collector
ট্রেনটি লাইনচ্যুত হতেই বালতি-বাটি নিয়ে তেল সংগ্রহে স্থানীয়দের কাড়াকাড়ি
Somoy TV

ট্রেনটি লাইনচ্যুত হতেই বালতি-বাটি নিয়ে তেল সংগ্রহে স্থানীয়দের কাড়াকাড়ি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে তেলভর্তি ট্রেনের ৬টি ওয়াগন ও একটি গার্ড ব্রেক লাইনচ্যুত হয়। পরে আখাউরা থেকে একটি উদ্ধারকারী ইঞ্জিন দুর্ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে ছিটকে পড়া তেলের ওয়াগন থেকে তেল সংগ্রহ করতে স্থানীয়দের মাঝে চরম হট্টগোলের সৃষ্টি হয়েছে। যে যেভাবে পারে পাত্র নিয়ে তেল সংংগ্রহ করতে মরিয়া হয়ে কাজ করছে। আশপাশের গ্রামের নারী-পুরুষ বালতি, বাটিসহ বিভিন্ন পাত্র নিয়ে যে যার মতো তেল সংগ্রহ করতে থাকেন। অনেককে খালের পানিতে নেমে তেল তুলতে দেখা যায়। স্থানীয়দের সামাল দিতে ও উদ্ধার কাজ করতে বিজিবির একাধিক ইউনিট কাজ করছে। আরও পড়ুন: টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রেনটি লাইনচ্যুত হয়ে একাধিক বগি ছিন্নভিন্ন হয়ে পড়ে এবং কয়েকটি বগি রেললাইন থেকে ছিটকে পাশের জমিতে পড়ে যায়। নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিলেটগামী তেলবাহী ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে রেললাইন থেকে ছিটকে পড়ে। তিনি আরও জানান, দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আরও পড়ুন: কুমিল্লায় রেলক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষ: ওয়েম্যানসহ দুজনের নামে মামলা দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করে যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Go to News Site