Collector
পানির ট্যাংকে মিললো ১১০০ লিটার ডিজেল, সিরাজগঞ্জে আটক ২ | Collector
পানির ট্যাংকে মিললো ১১০০ লিটার ডিজেল, সিরাজগঞ্জে আটক ২
Jagonews24

পানির ট্যাংকে মিললো ১১০০ লিটার ডিজেল, সিরাজগঞ্জে আটক ২

সিরাজগঞ্জে দুটি উপজেলায় অভিযান চালিয়ে ২ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই অবৈধ মজুতদারকে আটক করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকেলে উল্লাপাড়া উপজেলার চড়িয়া বাজার এলাকার মেসার্স সোহাগ এন্টারপ্রাইজ ও রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা নামক স্থানে অভিযান চালিয়ে এসব ডিজেল জব্দ করা হয়। আটক দুই মজুতদার হলেন- শাহজাদপুর উপজেলার শাহাদত হোসেন ও রায়গঞ্জ উপজেলার খিরিতলা গ্রামের প্রকাশ কুমার মাহাতো। অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি স্থানে অভিযান চালানো হয়। এতে মেসার্স সোহাগ এন্টারপ্রাইজে ১ হাজার লিটার ও চান্দাইকোনায় দুটি পানির ট্যাংকে ১ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পৃথক দুটি ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ (সদর সার্কেল), সাইফুল ইসলাম (রায়গঞ্জ সার্কেল), সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল ইসলাম, রায়গঞ্জ থানার ওসি আহসানুল ইসলাম ও সলঙ্গা থানার ওসি সাকিউল আযম উপস্থিত ছিলেন। এম এ মালেক/ইএ

Go to News Site