Somoy TV
বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (রহ.) মাজারে তিন ব্যাপী বাৎসরিক ওরশ মেলা শুরু হয়েছে। প্রথমদিন বুধবার (১ এপ্রিল) ভোর থেকেই দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা দল বেঁধে মাজারে আসতে শুরু করেছে।প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এ মেলা শুরু হয়। এ উপলক্ষে হাজারো ভক্তের উপস্থিতিতে মুখর খানজাহান আলী (রহ.) এর মাজার। শনিবার আসরবাদ এই ওরশ মেলা শেষ হবে। পিরোজপুর থেকে আসা দর্শনার্থী আনিস উদ্দিন বলেন, এখানে আসলে আমার মনের বাসনা পূর্ণ হয়। খানজাহান আলী (রহ.) মাজারে আসলে এক ধরণের অদ্ভূত শান্তি লাগে। তাই আমি প্রতি বছরই এই ওরশে আসি। স্থানীয় বাসিন্দা শোভন ফকির বলেন, সারা বছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাজারে ভক্তরা আসে। কিন্তু ওরশের সময় পুরো এলাকা জমজমাট হয়ে উঠে। ভক্তদের আনাগোনা, আলোকসজ্জা, ওরশ মেলা—সব মিলিয়ে এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়। আমি ছোটবেলা থেকেই এই ওরশ মেলায় আসি। আরও পড়ুন: কিশোরগঞ্জে ওরশের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবি সাতক্ষীরা থেকে আসা দর্শনার্থী হৃদয় তরফদার বলেন, আমি বন্ধুদের নিয়ে মাজারের এই মেলা দেখতে আসছি। মাজারে এসে বন্ধুরা সবাই মিলে দিঘিতে গোসল করলাম। এই মেলাতে দেশের বিভিন্ন স্থান লোকজন আসে। তারা অনেকেই বিভিন্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে এই দিঘিতে গোসল করে। আরও পড়ুন: রাজবাড়ী থেকে ভারত যাচ্ছে বিশেষ ওরশ ট্রেন মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, প্রায় সাড়ে ৫০০ বছরের ঐতিহ্য এই খানজাহান আলী (রহ.) মাজারে ওরশ মেলা শুরু হয়েছে। এইটা শুধু বাগেরহাট নয়, দেশ ও বিদেশের ভক্তদের জন্য এক আধ্যাত্মিক মিলন মেলা। প্রতিবছর এই ওরশ মেলাকে ঘিরে মাজারে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। এ বছর আগের বছরের তুলনায় ভক্তদের উপস্থিতি অনেক বেশি। বিশৃংখলা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি রাখছে।
Go to News Site