Collector
শার্শায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত, মুদি দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা | Collector
শার্শায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত, মুদি দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা
Somoy TV

শার্শায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত, মুদি দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা

যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সোলায়মান হোসেন নামে এক মুদি ব্যবসায়ীর প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ সময় অবৈধভাবে তেল মজুতের অভিযোগে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।বুধবার (১ এপ্রিল) উপজেলার নাভারণের উত্তর বুরুজবাগান গ্রামে এই অভিযান পরিচালনা করেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম। প্রশাসন সূত্রে জানানো হয়, কোনো অনুমোদনপত্র ছাড়াই সোলায়মান হোসেন তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে দাহ্য পদার্থ মজুত করেছিলেন। এটি পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(১) ধারার লঙ্ঘন হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। আরও পড়ুন: কাজাখস্তান থেকে এক লাখ টন জ্বালানি তেল কেনার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ একইসঙ্গে তার প্রতিষ্ঠান থেকে ১৬০ লিটার ডিজেল ও ১৬ লিটার অকটেন জব্দ করা হয়। পরে জব্দ করা জ্বালানি তেল নাভারণ এলাকার নেহা ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত মূল্যে ১৭ হাজার ২৮৫ টাকায় বিক্রি করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম বলেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিক্রয়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হবে।

Go to News Site