Somoy TV
দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।বৃহস্পতিবার (২ এপ্রিল) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। রুহুল কবির রিজভী বেলা ১১টায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, শিল্প উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সেমিনার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে ‘গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি: সরকারের দায় ও জবাবদিহিতা’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবির। গোলটেবিল বৈঠক সকাল সাড়ে টায় শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে ‘সম্প্রতি হামের প্রকোপ এবং প্রয়োজনীয় ব্যবস্থা’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে নিপীড়িত নারী ও শিশুদের আনি ও স্বাস্থ্য সহায়তা সেল।
Go to News Site