Collector
২ এপ্রিল: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? | Collector
২ এপ্রিল: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?
Somoy TV

২ এপ্রিল: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ইতিহাস।আজ বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬। আসুন একনজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ১৫০০ - পেড্রো আলভারেজ কাব্রাল ব্রাজিল আবিষ্কার করেন। ১৬৬২ - লন্ডনে রয়েল সোসাইটি গঠিত হয়। ১৮৩৪ - সেন্ট হেলেনা ব্রিটিশ সাম্রাজ্যের অঙ্গীভূত হয়। আরও পড়ুন: ডলার-বন্ড নাকি স্বর্ণ, অস্থির বাজারে কোনটি সবচেয়ে নিরাপদ আশ্রয়? ১৮৫৭ - দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রথম পার্লামেন্ট বসে। ১৮৯০ - কিউবার জনগণ সেই দেশে স্পেনের আধিপত্য বিস্তারের বিরুদ্ধে বিদ্রোহ করে। ১৯১২ - রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে ‘প্রাভদা’ পত্রিকা প্রকাশ পায়। ১৯১৫ - প্রথম বিশ্বযুদ্ধে জার্মানরা বিষাক্ত গ্যাস ব্যবহার শুরু করে। ১৯২১ - ইন্ডিয়ান সিভিল সার্ভিস থেকে পদত্যাগ করেন সুভাষচন্দ্র বসু। ১৯৩০ - বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রাম জালালাবাদ পাহাড়ে ইংরেজ সেনাদের সঙ্গে সম্মুখ যুদ্ধ। ১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তি নিউ গিনিতে প্রবেশ করে। ১৯৪৮ - ইসরাইল ফিলিস্তিনের উত্তর পশ্চিমাঞ্চালে অবস্থিত বান্দর নগরী হাইফাতে হামলা চালায়। ১৯৭০ - মার্কিন সিনেটর গেইলর্ড নেলসন ধরিত্রী দিবসের প্রচলন করেন। ১৯৮৮ - টানা পাঁচ বছর বৈরিতার পর পিএলও ও সিরিয়ার মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়। ১৯৯৮ - যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের অরলান্ডোতে ডিজনি এনিম্যাল ওয়ার্ল্ড উদ্বোধন করা হয়। জন্ম ১৪৫১ - প্রথম ইসাবেলা, কাস্টাইল রানী। ১৫৯২ - ভিলহেল্ম শিকার্ড, জার্মান বহুশাস্ত্রজ্ঞ। ১৭০৭ - হেনরি ফিন্ডিং, ইংরেজ ঔপন্যাসিক ও নাট্যকার। ১৭২৪ - ইমানুয়েল কান্ট, জার্মান দার্শনিক। ১৭৬৬ - জের্মেন দ্য স্তাল, ফরাসি দার্শনিক ও লেখিকা। ১৮৫৪ - অঁরি লা ফোঁতেন, নোবেল পুরস্কার বিজয়ী বেলজীয় আইনজীবী। ১৮৭০ - ভ্লাদিমির লেনিন, মার্কসবাদী সোভিয়েত বিপ্লবী এবং কমিউনিস্ট রাজনীতিবিদ। ১৮৭৬ - রবার্ট বারানি, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান পদার্থবিদ। ১৮৯৩ - সুরেন্দ্রমোহন ঘোষ, স্বাধীনতা সংগ্রামী ও যুগান্তর দলের অন্যতম কাণ্ডারি। ১৮৯৯ - ভ্লাদিমির নাবোকভ, রুশ-মার্কিন লেখক। ১৯০৪ - রবার্ট ওপেনহেইমার, মার্কিন পদার্থবিদ। ১৯০৯ - রিতা লেভি-মোন্টালচিনি, নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান স্নায়ুবিজ্ঞানী। ১৯১৩ - বের্টিল মাল্মবের্গ, সুয়েডীয় ভাষাবিজ্ঞানী। ১৯১৬ - কানন দেবী, ভারতীয় অভিনেত্রী ও গায়িকা। ১৯১৯ - ডোনাল্ড জেমস ক্র্যাম, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রসায়নবিদ। ১৯২৯ - মাইকেল ফ্রান্সিস আটিয়া, ইংরেজ গণিতবিদ। ১৯৩৭ - জ্যাক নিকোলসন, মার্কিন অভিনেতা। ১৯৪১ - আমির নিউলি, ইসরাইলি কম্পিউটার বিজ্ঞানী। ১৯৪৩ - জ্যানেট ইভানোভিচ, মার্কিন লেখিকা। ১৯৪৫ - গোপালকৃষ্ণ গান্ধী, ভারতীয় বুদ্ধিজীবী এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল। ১৯৫৭ - ডোনাল্ড টাস্ক, পোলীয় রাজনীতিবিদ ও ইতিহাসবেত্তা। ১৯৫৯ - রঞ্জন মাদুগালে, শ্রীলংকান ক্রিকেটার। ১৯৬০ - মার্ট লার, এস্তোনিয়ার রাজনীতিবিদ ও ৯ম প্রধানমন্ত্রী। ১৯৭৪ - চেতন ভগত, ভারতীয় ঔপন্যাসিক, নিবন্ধকার, বক্তা ও চিত্রনাট্যকার। ১৯৭৭ - মার্ক ভ্যান বমমেল, ডাচ ফুটবলার। ১৯৮১ - জোনাথন ট্রট, ইংরেজ ক্রিকেটার। ১৯৮২ - কাকা, ব্রাজিলীয় ফুটবলার। ১৯৮৭ - ডেভিড লুইজ, ব্রাজিলিয়ান ফুটবলার। জন অবি মিকেল, নাইজেরিয়া ফুটবল। ১৯৮৯ - জ্যাসপার কিলেসেন, ডাচ ফুটবলার। ১৯৯২ - রোলেন স্ট্রস, দক্ষিণ আফ্রিকান মিস ওয়ার্ল্ড খেতাব বিজয়ী। আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ মৃত্যু ৫৪৫ - গৌতম বুদ্ধ (আনুমানিক)। ১৬১৬ - মিগেল দে থের্ভান্তেস সাভেদ্রা, স্প্যানিশ ঔপন্যাসিক, কবি ও নাট্যকার। ১৭৮২ - অ্যান বনি, আইরিশ নারী জলদস্যু। ১৮৩৩ - রিচার্ড ট্রেভিথিক, ইংরেজ প্রকৌশলী ও এক্সপ্লোরার। ১৮৯২ - এডউয়ারড লালো, ফরাসি বেহালাবাদক ও সুরকার। ১৮৯৯ - নেড গ্রিগরি, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার।  ১৯০৮ - হেনরি ক্যাম্পবেল-ব্যানারম্যান, স্কটিশ বংশোদ্ভূত ইংরেজ বণিক, রাজনীতিবিদ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। ১৯৩৩ - হেনরি রয়েস, মোটর গাড়ির নকশাকার। ১৯৪৫ - কাথে কল্বিটয, জার্মান চিত্রশিল্পী ও ভাস্কর। ১৯৮৩ - লামবের্তো মাজ্জোরানি, ইতালীয় অভিনেতা। ১৯৮৬ - মিরকেয়া এলিয়াদ, রোমানিয়ান ইতিহাসবিদ ও লেখক। ১৯৮৯ - এমিলিও জিনো সেগরে, ইতালীয় পদার্থবিজ্ঞানী।  ১৯৯৪ - রিচার্ড নিক্সন, যুক্তরাষ্ট্রের ৩৭তম প্রেসিডেন্ট। ১৯৯৮ - আয়াতুল্লাহ মুর্তজা বুরুজার্দী, ইরাকে প্রখ্যাত আলেম। ২০০৩ - তারাপদ সাঁতরা, বাঙালি পুরাতত্ত্ববিদ এবং লোকসংস্কৃতি বিশেষজ্ঞ। ২০০৬ - আলিডা ভালি, ইতালিয়ান অভিনেত্রী। ২০০৮ - শিপ্রা বসু, বাঙালি সংগীতশিল্পী। ২০২০ - শার্লি নাইট, মার্কিন অভিনেত্রী। সা’দত হুসাইন, বাংলাদেশি আমলা এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নবম চেয়ারম্যান।

Go to News Site