Collector
খুলনায় র‍্যাবের অভিযানে উদ্ধার ১৮ মাসের অপহৃত শিশু, গ্রেফতার ১ | Collector
খুলনায় র‍্যাবের অভিযানে উদ্ধার ১৮ মাসের অপহৃত শিশু, গ্রেফতার ১
Somoy TV

খুলনায় র‍্যাবের অভিযানে উদ্ধার ১৮ মাসের অপহৃত শিশু, গ্রেফতার ১

বাগেরহাটের ফকিরহাটে অপহৃত ১৮ মাস বয়সী এক শিশুকে কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে উদ্ধার করেছে র‍্যাব। একই সঙ্গে এ ঘটনায় মূল অভিযুক্ত নয়নকে গ্রেফতার করা হয়েছে।বুধবার (১ এপ্রিল) বিকেল থেকে শুরু হওয়া অভিযানের পর রাত সাড়ে ১১টার দিকে খুলনার কৈয়া বাজার এলাকা থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের বাসিন্দা আ. রশিদ খানের বাড়ি থেকে ১ এপ্রিল সকাল ১১টার দিকে তার ১৮ মাস বয়সী কন্যা রাফছাকে কোলে নিয়ে যায় পাশের বাড়ির ভাড়াটিয়ার স্ত্রী। পরে শিশুটিকে ফেরত না দেয়ায় পরিবারের মধ্যে সন্দেহ তৈরি হয়। আরও পড়ুন: যুবদল নেতা কিবরিয়া হত্যায় আসামিদের কার কী ভূমিকা ছিল, জানাল র‌্যাব শিশুটির মা তুলি বেগম তাকে আনতে গেলে জানতে পারেন, অভিযুক্ত নয়ন শিশুটিকে নিয়ে বাইরে গেছে। দীর্ঘ সময় পার হলেও ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি শুরু করা হয়। একপর্যায়ে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা হলে সে শিশুটিকে ফেরত দিতে টাকা দাবি করে এবং ক্ষতির হুমকি দেয়। এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা। অভিযোগ পাওয়ার পরপরই র‍্যাব অভিযান শুরু করে। অভিযান শেষে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে র‍্যাব কার্যালয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। র‍্যাবের কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম জানান, ঘটনার পর দ্রুত অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Go to News Site