Collector
হাম: মাদারীপুরে শিশুর মৃত্যুতে বেড়েছে আতঙ্ক, হাসপাতালে ভর্তি ১১ | Collector
হাম: মাদারীপুরে শিশুর মৃত্যুতে বেড়েছে আতঙ্ক, হাসপাতালে ভর্তি ১১
Somoy TV

হাম: মাদারীপুরে শিশুর মৃত্যুতে বেড়েছে আতঙ্ক, হাসপাতালে ভর্তি ১১

মাদারীপুরে হামে এক শিশুর মৃত্যুর পর জেলাজুড়ে বেড়েছে আতঙ্ক। বর্তমানে ১১ শিশুকে ২৫০ শয্যা জেলা হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে।বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে সরেজমিন ঘুরে জানা গেছে, ২২ মার্চ রাতে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচর এলাকার আব্দুর রহমানের তিন মাস ১৫ দিন বয়সি মেয়ে আদিবাকে ২৫০ শয্যা জেলা হাসপাতালের ভর্তি করা হয়। পরে গত ৩০ মার্চ রাতে তার মৃত্যু হয়। এরপর অভিভাবকদের মধ্যে বেড়েছে আতঙ্ক।জানা যায়, গত ৭ দিন এই উপসর্গ নিয়ে জেলার সবচেয়ে বড় হাসপাতালে ভর্তি হয় ১৪ শিশু। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ভর্তি হয় আরও দুই শিশু। বর্তমানে ১১ শিশুকে রাখা হয়েছে হাসপাতালের হোম আইসোলেশন সেন্টারে।আরও পড়ুন: কক্সবাজার সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, ভর্তি ৩৪৯ মাস বয়সী মোস্তাকুন নবী নিয়ে হাসপাতালে আসা সদর দুখধালী ইউনিয়নের বোয়ালি এলাকার মোস্তাকিন বিল্লাল বলেন, ‘ছেলেকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। যেভাবে চারপাশে হামের রোগী বাড়ছে তাতে এখন আমাদের ঘুম হারাম হয়ে গেছে। আমরা সরকারের সহযোগিতা চাই। যাতে এই রোগ থেকে শিশুরা দ্রুত মুক্তি পেতে পারে।’সদর উপজেলার হাউসদি এলাকার শিশু নাবিলার মা ফাতেমা আক্তার বলেন, ‘আমার মেয়ে হাসপাতালে ভর্তি ৫ দিন ধরে। কিছুতেই হাম কমছে না। এমন পরিস্থিতিতে খুব অসহায় মনে হচ্ছে।’আরও পড়ুন: বগুড়ায় হাম উপসর্গে শিশুর মৃত্যুমাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডের সিনিয়র কনসালটেন্ট ডা. জহিরুল ইসলাম খান বলেন, ‘হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সবার আগে সচেতন হওয়া জরুরি। হামের উপসর্গ দেখা দিলেই হাসপাতালে ছুটে আসতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে।’মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অখিল সরকার বলেন, ‘এটি ছোঁয়াচে রোগ হওয়ায় হাসপাতালে হাম রোগীদের জন্য আলাদা ইউনিট খোলা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পর্যাপ্ত চিকিৎসা দেয়া হচ্ছে।’

Go to News Site