Collector
‘ইলিয়াস আলী গুম নিয়ে বিস্ফোরক তথ্য’, ‘মশায় দিশেহারা নগরবাসী’ | Collector
‘ইলিয়াস আলী গুম নিয়ে বিস্ফোরক তথ্য’, ‘মশায় দিশেহারা নগরবাসী’
Somoy TV

‘ইলিয়াস আলী গুম নিয়ে বিস্ফোরক তথ্য’, ‘মশায় দিশেহারা নগরবাসী’

প্রতিদিন পাঠকের কাছে দেশের আলোচিত ঘটনা, রাজনৈতিক উত্তাপ, অর্থনৈতিক পরিস্থিতি, সমাজের পরিবর্তন এবং বিশ্বমঞ্চের নতুন বার্তা তুলে ধরে সংবাদপত্রগুলো। তথ্যপিপাসুদের তথ্যের চাহিদা মেটাতে সময় সংবাদ দেশের প্রধান প্রধান সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম পাঠকের সামনে তুলে ধরছে। এক নজরে জেনে নিন দেশের প্রধান সংবাদপত্রগুলোর প্রতিবেদন।দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রকাশিত কিছু খবর নিচে তুলে ধরা হলো। তেল চুরির আখড়া ডিপো - দৈনিক যুগান্তরের প্রধান খবর এটি।প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের ৫৫টি ডিপো থেকে নানা কৌশলে হাজার হাজার লিটার তেল চুরির অভিযোগ পুরোনো। এর সঙ্গে প্রভাবশালী সিবিএ নেতা থেকে শুরু করে রথী-মহারথীরা জড়িত থাকার বিষয়টিও নতুন নয়। সারা দেশেই চোরচক্রের জাল বিস্তৃত। অনেকের রয়েছে নিজস্ব বাহিনীও।  মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর অভিযান চালিয়ে সারা দেশ থেকে লাখ লাখ লিটার তেল উদ্ধার হওয়ায় চোর সিন্ডিকেটের বিষয়টি ফের সামনে এসেছে। দীর্ঘদিন ধরে এ অপকর্ম চললেও বেশির ভাগ সময়েই তা ধরা পড়ে না। আবার ধরা পড়লেও চূড়ান্ত শাস্তির নজির নেই। তাছাড়া চুরি যাওয়া তেল সিস্টেম লস, ট্রান্সপোর্ট লস হিসাবে সমন্বয় করার অভিযোগ রয়েছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। আর প্রতিবারই পর্দার অন্তরালে থেকে যাচ্ছে রাঘববোয়ালরা। এর ফলে বেপরোয়া হয়ে উঠেছে চোর চক্র। এলএনজির ২২ হাজার কোটি টাকা বকেয়া পেট্রোবাংলার - দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত সংবাদ এটি। প্রতিবেদনে বলা হয়েছে, আয়ের চেয়ে ব্যয় বেশি। প্রতিবছরই ঘাটতি বাজেট। দেশি-বিদেশি উৎস থেকে ঋণ বাড়ছে। সমস্যা সমাধানে রাজস্ব আদায় বাড়ানোর চাপ বাড়ছে সরকারের।  এই চাপের মধ্যেই শুল্ক-কর পরিশোধে উদাসীন খোদ সরকারি প্রতিষ্ঠান। টানা ৫০ মাস ধরে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) শুল্ক-কর বকেয়া রেখেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। এ নিয়ে পেট্রোবাংলার চেয়ারম্যানকে অসংখ্য চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তিন মাসে ব্যাংক থেকে দেড় লাখ কোটি টাকা ঋণ নিতে চায় সরকার - দৈনিক বণিকবার্তার প্রথম পাতার সংবাদ এটি।প্রতিবেদনটিতে বলা হয়েছে, চলতি অর্থবছরের শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংক খাত থেকে প্রায় দেড় লাখ কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্য ঘোষণা করেছে সরকার। ট্রেজারি বিল-বন্ডের মাধ্যমে এ ঋণ নেয়া হবে। বাংলাদেশ ব্যাংক থেকে গতকাল এ-সংক্রান্ত বিল-বন্ডের অকশন ক্যালেন্ডার বা নিলামসূচি ঘোষণা করা হয়।  ঘোষিত সূচি অনুযায়ী, এপ্রিল-জুন তিন মাসে ট্রেজারি বিলের মাধ্যমে সরকার ১ লাখ ১০ হাজার কোটি টাকার স্বল্পমেয়াদি ঋণ নিতে চায়। এর মধ্যে ৯১ দিন মেয়াদি ৪৪ কোটি, ১৮২ দিন মেয়াদি ৩৬ হাজার কোটি ও ৩৬৪ দিন মেয়াদি ৩০ হাজার কোটি টাকার ট্রেজারি বিলের নিলাম অনুষ্ঠিত হবে। প্রতি সপ্তাহের রোববার অনুষ্ঠিত এ বিলের নিলাম হবে ১২টি।ইলিয়াস আলী গুম নিয়ে বিস্ফোরক তথ্য / বনানী থেকে তুলে নেয়া হয় র‌্যাব-১ সদর দপ্তরে, লাশ ফেলা হয় ধলেশ্বরীতে - দৈনিক মানবজমিনের প্রধান খবর এটি। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক ডিজিএফআই মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসছে বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী গুম নিয়ে চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতারের পর তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও রাষ্ট্রীয় অন্যান্য গোয়েন্দা সংস্থা।   জিজ্ঞাসাবাদে ইলিয়াস আলী গুম নিয়ে প্রশ্ন করা হলে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করে দায় চাপাচ্ছেন অন্যদের উপর। তবে তিনি বিএনপি নেতাকে গুম, নেপথ্য, কারা জড়িত এসব বিষয়ে বিস্তারিত তথ্য দিচ্ছেন তদন্ত সংশ্লিষ্টদের। ডিবি তার দেয়া তথ্য যাচাই বাছাই করছে।৬ গ্রুপের টাকা খুঁজতে ৩৬ চুক্তি - দৈনিক প্রথম আলোর প্রথম পাতার খবর এটি।প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বড় ছয়টি শিল্পগোষ্ঠীর ‘পাচার করা’ অর্থ ও বিদেশে তাদের সম্পদ খুঁজতে তৎপরতা শুরু হয়েছে। এরই মধ্যে বহুজাতিক একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে ৩৬টি অপ্রকাশযোগ্য চুক্তি বা নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ) সই করেছে দেশের ১০টি ব্যাংক। মোট চুক্তি হবে ৫৯টি। বাকিগুলো প্রক্রিয়াধীন।  ব্যাংক থেকে ঋণ নিয়ে যারা খেলাপি হয়ে পড়েছেন, তাদের মধ্যে ছয়টি শিল্পগোষ্ঠীর কাছ থেকে টাকা আদায়ে ব্যাংকগুলো এই চুক্তি করেছে। এনডিএ-র মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আগামী ৩০ জুনের মধ্যে অর্থ উদ্ধারে বাণিজ্যিক চুক্তি করবে সংশ্লিষ্ট ব্যাংকগুলো। কাজটির সমন্বয় করছে বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। মশায় দিশেহারা নগরবাসী - দৈনিক সমকালের প্রধান শিরোনাম এটি। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ‘মশার যন্ত্রণায় পুরা দিনডা বইসাই খাওন লাগে। সেন্দ্যা হইলে মশা হাত-পায় জরায় যায়। মনে অয় আমারেই অক্ষণই তুইল্লা নিয়া যায়।’  এমন অভিজ্ঞতার কথা জানালেন রাজধানীর তেজকুনিপাড়ার চা বিক্রেতা আরিফুল ইসলাম। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘মশার যন্ত্রণায় কখনও স্বস্তিতে বেচাবিক্রি করতে পারি না। টং দোকানের দুপাশে সারাক্ষণ দুটি কয়েল জ্বালিয়ে রাখি। তারপরও মশা কমে না।’

Go to News Site