Collector
ব্রাজিলিয়ান তারকার ইনজুরি নিয়ে ফিফার কড়া সমালোচনা বার্সা প্রেসিডেন্টের | Collector
ব্রাজিলিয়ান তারকার ইনজুরি নিয়ে ফিফার কড়া সমালোচনা বার্সা প্রেসিডেন্টের
Somoy TV

ব্রাজিলিয়ান তারকার ইনজুরি নিয়ে ফিফার কড়া সমালোচনা বার্সা প্রেসিডেন্টের

লা লিগায় এই মৌসুমে দলগুলোর আর মাত্র ৯টি করে ম্যাচ বাকি। এমন অবস্থায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। তবে মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে তারা বড় ধাক্কা খেয়েছে, কারণ ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছেন দারুণ ফর্মে থাকা রাফিনিয়া।লিগ পুনরায় শুরুর আগে এবং অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে কঠিন অ্যাওয়ে ম্যাচের প্রাক্কালে ক্লাব প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা ফিফার আন্তর্জাতিক সূচির তীব্র সমালোচনা করেন।তিনি বলেন, 'আমাদের এমনভাবে দাবি জানানো উচিত, যাতে ফিফা একটি আন্তর্জাতিক ক্যালেন্ডার তৈরি করে, যেখানে বড় ক্লাবগুলোর প্রতিযোগিতার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়।'লাপোর্তা আরও বলেন, 'যুক্তরাষ্ট্রে ফ্রান্স ও ব্রাজিলের একটি প্রীতি ম্যাচে আপনার সেরা খেলোয়াড়দের একজন চোট পেলে সেটা ভীষণ হতাশাজনক। তবে এর দায় খেলোয়াড়ের ওপর চাপানো যায় না, কারণ তারা পেশাদার, দেশের জন্য খেলে এবং সর্বোচ্চটা দেয়। এটা স্বাভাবিক।'আরও পড়ুন: নীরবতা ভাঙলেন মেসিতিনি ক্ষোভ প্রকাশ করে যোগ করেন, 'সমস্যাটা হচ্ছে ঠাসা সূচি, বিশেষ করে মৌসুমের এমন সময়ে যখন সবকিছু নির্ধারণ হয়ে যায়। এটা সত্যিই বিরক্তিকর!'যদিও ফিফা রাফিনিয়ার চোটের জন্য বার্সেলোনাকে ক্ষতিপূরণ দেবে, তবে ডান হ্যামস্ট্রিংয়ে টিয়ার হওয়ায় তিনি অন্তত এক মাস মাঠের বাইরে থাকবেন। ফলে তিনি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে পারবেন না এবং লা লিগার শেষ দিকের বেশিরভাগ ম্যাচও মিস করবেন।তবে মৌসুমের শেষ কয়েকটি ম্যাচে তার ফেরার আশা রয়েছে। সামনে বিশ্বকাপকে লক্ষ্য করে ফিট হওয়ার চেষ্টা করছেন তিনি। এই মহাযজ্ঞে কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল দলে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে।

Go to News Site