Collector
৬ হাজার কোটি টাকা আয় করেও সর্বোচ্চ লোকসানের রেকর্ড চেলসির | Collector
৬ হাজার কোটি টাকা আয় করেও  সর্বোচ্চ লোকসানের রেকর্ড চেলসির
Somoy TV

৬ হাজার কোটি টাকা আয় করেও সর্বোচ্চ লোকসানের রেকর্ড চেলসির

গত মৌসুমটি ছিল চেলসির জন্য দারুণ এক বছর। সে মৌসুমে ব্লুরা জিতেছে উয়েফা কনফারেন্স লিগ এবং প্রিমিয়ার লিগে চতুর্থ হয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। মৌসুমের শেষে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপাও ঘরে তোলে তারা।লন্ডনের এই ক্লাবটি ৫৬০ মিলিয়ন ইউরোর (৬ হাজার কোটি টাকারও বেশি) বেশি আয় করলেও আর্থিক বছর শেষে ৩০০ মিলিয়ন ইউরোর (৪২৮০ কোটি টাকা) বেশি লোকসানে পড়েছে।‘এএস’ পত্রিকা জানিয়েছে, ‘এই অঙ্কটি প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ লোকসানের রেকর্ড ছাড়িয়ে গেছে। এর আগে এই রেকর্ড ছিল ম্যানচেস্টার সিটির, যারা ২০১১ সালে ২০৫ মিলিয়ন ইউরোর (২৯০০ কোটি টাকারও বেশি) বেশি ঘাটতির সম্মুখীন হয়েছিল।’গত মৌসুমের শুরুতেই ট্রান্সফার মার্কেটে আর্থিক নিয়ম ভঙ্গের কারণে উয়েফা চেলসিকে ৩১ মিলিয়ন ইউরো জরিমানা করেছিল। গত তিন বছর ধরে এই বিষয়টি নজরদারিতে রেখেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।আরও পড়ুন: ব্রাজিলিয়ান তারকার ইনজুরি নিয়ে ফিফার কড়া সমালোচনা বার্সা প্রেসিডেন্টেরবিবিসি’র তথ্য অনুযায়ী, এই লোকসানের মধ্যে আরও কিছু জরিমানাও অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে আছে প্রিমিয়ার লিগের জরিমানা, যা ক্লাবের সাবেক মালিক রোমান আব্রামোভিচের সময়ে খেলোয়াড়দের এজেন্টদের দেওয়া অর্থের সঙ্গে সম্পর্কিত। এছাড়া রাহিম স্টার্লিংয়ের মতো খেলোয়াড়দের সঙ্গে চুক্তি নিষ্পত্তি এবং ডোপিংয়ের কারণে নিষেধাজ্ঞায় থাকা মিখাইলো মুদ্রিকের  বিষয়ও এতে যুক্ত হয়েছে।স্টামফোর্ড ব্রিজে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, তারা প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম পুরোপুরি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। এই নিয়ম অনুযায়ী, তিন বছরে সর্বোচ্চ ১২০ মিলিয়ন ইউরো পর্যন্ত লোকসান অনুমোদিত।চেলসি আশাবাদী যে চলতি অর্থবছরে তাদের আয় রেকর্ড পরিমাণ হবে এবং আর্থিক ভারসাম্য ফিরে আসবে। এর মধ্যে রয়েছে গত গ্রীষ্মে ফিফা ক্লাব বিশ্বকাপে জেতা প্রায় ১০০ মিলিয়ন ইউরো এবং চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের টিভি স্বত্ব থেকে ৯০ মিলিয়ন ইউরোর বেশি আয়।

Go to News Site