Collector
ইরান যুদ্ধের সব লক্ষ্য ‘প্রায় অর্জিত’: ট্রাম্প | Collector
ইরান যুদ্ধের সব লক্ষ্য ‘প্রায় অর্জিত’: ট্রাম্প
Jagonews24

ইরান যুদ্ধের সব লক্ষ্য ‘প্রায় অর্জিত’: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের সব লক্ষ্য প্রায় অর্জিত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১ মার্চ) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই দাবি করেন। ট্রাম্প বলেন, আমি আনন্দের সঙ্গে বলতে পারি, যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধের মূল কৌশলগত লক্ষ্যগুলো প্রায় অর্জিত হওয়ার পথে। হোয়াইট হাউজ থেকে দেওয়া ভাষণে ট্রাম্প আরও বলেন, আমি আজ রাতে বলতে পারি, আমরা যুক্তরাষ্ট্রের সব সামরিক লক্ষ্য খুব শিগগির পূরণ করার পথে রয়েছি। এদিকে, ইরানে চলমান সামরিক অভিযান শেষ করার নির্দিষ্ট কোনো সময়সীমা ট্রাম্প তার ভাষণে উল্লেখ করেননি। তবে তিনি সম্প্রতি বলেছেন, এটি খুব দ্রুতই শেষ হতে পারে। হয়তো, দুই থেকে তিন সপ্তাহের মধ্যে। সূত্র: রয়টার্স এসএএইচ

Go to News Site