Somoy TV
যশোরের বেনাপোল সীমান্তের বড় আঁচড়া গ্রাম থেকে দুই কেজি ৮০০ গ্রাম বিস্ফোরক উদ্ধার করেছে বিজিবি। তবে এ সময় কোনো অপরাধীকে ধরতে পারেনি বিজিবি। বুধবার (২ এপ্রিল) দিবাগত গভীর রাতে বেনাপোল কার্গোভেহিকেল টার্মিনালের পিছন থেকে এই বিস্ফোরকের চালান উদ্ধার করা হয়।উদ্ধারকৃত বিস্ফোরকের মধ্যে রয়েছে, ভারতীয় মসলা বিস্ফোরক পাউডার ১৪০০ গ্রাম ও পটাশ বিস্ফোরক পাউডার ১৪০০ গ্রাম।যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, তারা গোপন সংবাদ পায় সন্ত্রাসী কার্যকালাপের উদ্দেশ্যে বড়আঁচড়া গ্রামের বেনাপোল কাগোভেহিকেল টার্মিনালের পেছনে বিস্ফোরক মজুদ করা হচ্ছে। পরে বিজিবি অভিযান চালিয়ে বড়আঁচড়া গ্রামের ছোবহানের বাড়ির পাশে ফুলবাগান থেকে দুই কেজি ৮০০ গ্রাম বিস্ফোরক উদ্ধার করে।আরও পড়ুন: সিলেটে বিশেষ অভিযান, অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেফতার ২এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। বিস্ফোরক পাউডার গুলো রাতেই থানায় জমা দেয়া হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে।এ বিষয়ে বেনাপোল বন্দর ফায়ার ইন্সপেক্টর শাহিনুর রহমান জানান, কেপিআইয়ের নির্দেশনা অনুযায়ী বন্দর স্থাপনার ১০০ গজের মধ্যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান, স্থাপনা নির্মাণ ও বিস্ফোরক সংরক্ষণ করা যাবে না। অবৈধ প্রক্রিয়ায় বিস্ফোরক সংগ্রহ তাপ বিকিরণ করে বিস্ফোরণে আমদানি পণ্য, রাষ্ট্রীয় সম্পদের বড় ধরনের ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা থাকে।আরও পড়ুন: ভারত থেকে আনা বিস্ফোরকসহ আটক ১বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন জানান, বন্দর সম্প্রসারণে আশপাশের স্থাপনা অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। বন্দরের আশপাশে অবৈধ বিস্ফোরক সংরক্ষণ প্রতিরোধ বা যে কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম বন্ধে বন্দর কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। তবে নিরাপত্তা বাড়াতে পুলিশের সহযোগিতা আবারও চাওয়া হবে।এ বিষয়ে বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, টার্মিনালের পেছনে সোবহানের বাড়ির পাশে ফুলবাগান থেকে এসব বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। বিস্ফোরক মজুদের সঙ্গে কারা সম্পৃক্ত বা কি উদ্দেশ্য আনা হয়েছিল তা খতিয়ে দেখবে পুলিশ।
Go to News Site