Collector
ইরান যুদ্ধে অর্জনের আর কী বাকি আছে, তা স্পষ্ট নয়: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী | Collector
ইরান যুদ্ধে অর্জনের আর কী বাকি আছে, তা স্পষ্ট নয়: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
Somoy TV

ইরান যুদ্ধে অর্জনের আর কী বাকি আছে, তা স্পষ্ট নয়: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ভাষণের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ইরান যুদ্ধে আর অর্জনের আর কি বাকি আছে, তা স্পষ্ট নয়’।স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) রাতে হোয়াইট হাউস থেকে ইরান যুদ্ধের পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প। যুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘মূল কৌশলগত লক্ষ্যগুলো’ প্রায় সবগুলো অর্জিত হয়েছে দাবি করে তিনি বলেন, গত চার সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধে ইরানের ওপর ‘দ্রুত, নির্ণায়ক ও ব্যাপক’ আঘাত হানা হয়েছে। তিনি দাবি করেন, ‘এই অভিযানে এমন ধরনের বিজয় অর্জিত হয়েছে, যা খুব কম মানুষ আগে কখনও দেখেছে।’ যুদ্ধ আর দুই তিন সপ্তাহ চলবে জানিয়ে ট্রাম্প ইঙ্গিত দেন যে, এই সময়টাতে যুক্তরাষ্ট্র হামলা আরও জোরদার করবে এবং তিনি হুঁশিয়ারি দেন যে, ইরানকে ‘প্রস্তর যুগে ফিরিয়ে দেয়া’ হতে পারে।  আরও পড়ুন: ইরান যুদ্ধ নিয়ে দেয়া ট্রাম্পের ভাষণ পুরনো কথারই পুনরাবৃত্তি: সিএনএন ট্রাম্পের এই ভাষণের পরপরই ক্যানবেরায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আলবানিজ বলেন, ‘এখন আর ঠিক কী অর্জন করা বাকি আছে, তা পরিষ্কার নয়।’ তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যখন ইরানের বিরুদ্ধে অভিযান শুরু করেছিলেন, তখন যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছিলেন, তার বেশিরভাগই ইতোমধ্যে অর্জিত হয়েছে। তাই আমরা চাই পরিস্থিতি শান্ত হোক।’ আলবানিজ আরও বলেন, ‘যেহেতু লক্ষ্যগুলো অনেকটাই পূরণ হয়েছে, এখন আর কী অর্জন করা দরকার বা এই যুদ্ধের শেষ কোথায়—তা স্পষ্ট নয়। তবে একটা বিষয় পরিষ্কার, যুদ্ধ যত দীর্ঘ হবে, বিশ্ব অর্থনীতির ওপর এর প্রভাব ততই বেশি পড়বে।’ তথ্যসূত্র: আল জাজিরা

Go to News Site