Collector
ইসলামবিরোধী স্লোগান কাণ্ডে বিব্রত স্পেন, বিশ্বকাপ আয়োজন নিয়ে বিতর্ক | Collector
ইসলামবিরোধী স্লোগান কাণ্ডে বিব্রত স্পেন, বিশ্বকাপ আয়োজন নিয়ে বিতর্ক
Somoy TV

ইসলামবিরোধী স্লোগান কাণ্ডে বিব্রত স্পেন, বিশ্বকাপ আয়োজন নিয়ে বিতর্ক

বুধবার (১ এপ্রিল) প্রকাশিত এক সংবাদে জানা গেছে, স্পেন, মরক্কো এবং পর্তুগাল যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজনে যে বিড দিয়েছে, সেইসঙ্গে স্পেনে ফাইনাল আয়োজনের দাবিও প্রশ্নের মুখে পড়েছে। গত মঙ্গলবার (৩১ মার্চ) মিশরের বিপক্ষে স্পেনের প্রীতি ম্যাচকে ঘিরে সৃষ্ট সংকটের কারণে এই প্রশ্ন উঠছে।বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত প্রীতি ম্যাচে স্পেন ০-০ গোলে মিশরের সঙ্গে ড্র করে।তবে ম্যাচটিকে ঘিরে বিতর্ক দানা বাঁধে ইসলামবিরোধী আপত্তিকর স্লোগানের কারণে, যা বড় ধরনের সংকট সৃষ্টি করেছে। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন এই ঘটনার নিন্দা জানায়। একইভাবে ইজিপশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এবং বার্সেলোনার মুসলিম খেলোয়াড় লামিনে ইয়ামালও এর প্রতিবাদ জানান।কাতালান পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে, যাতে আপত্তিকর স্লোগানের পেছনের পরিস্থিতি স্পষ্ট করা যায়। এ ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।এএস পত্রিকা জানিয়েছে, কর্নেলিয়ায় যা ঘটেছে তা সব দিক থেকেই ক্ষতিকর এবং চার বছর পর বিশ্বকাপ আয়োজনে স্পেনের প্রচেষ্টার জন্য বড় ধাক্কা, বিশেষ করে স্প্যানিশ ফুটবলের জন্য।আরও পড়ুন: ৬ হাজার কোটি টাকা আয় করেও সর্বোচ্চ লোকসানের রেকর্ড চেলসিরএই ঘটনা বর্ণবাদবিরোধী লড়াই নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে, যে বিষয়টি দুই মৌসুম আগে জোর দিয়ে তুলে ধরেছিলেন ভিনিসিউস জুনিয়র। এবার পরিস্থিতি এতটাই গুরুতর যে 'দুই-তিনজন দুষ্কৃতকারী' বলে এড়িয়ে যাওয়া সম্ভব নয় কারণ শত শত দর্শক একসঙ্গে বৈষম্যমূলক ও আপত্তিকর স্লোগান দিয়েছে।ম্যাচের আগে রয়্যাল স্প্যানিশ ফেডারেশন আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছিল যে বিশ্বকাপের ফাইনাল স্পেনেই হবে। যদিও আনুষ্ঠানিকভাবে কিছু পরিবর্তন হয়নি, তবুও কর্নেলিয়ার এই ঘটনা স্পষ্টতই নেতিবাচক প্রভাব ফেলেছে। এর সঙ্গে তুলনা করা হয়েছে বেনফিকার মাঠে রিয়াল মাদ্রিদ ম্যাচে দেখা বর্ণবাদী আচরণ এবং মরক্কোতে অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশন্স ফাইনালের ঘটনাগুলোর সঙ্গে।এই ঘটনার পর নেয়া স্প্যানিশ ফেডারেশনের পদক্ষেপের প্রশংসা করেছে ফিফা, কারণ তারা নিয়ম অনুযায়ী রেফারিকে বিষয়টি জানায় এবং লিখিত ও মৌখিকভাবে ব্যবস্থা নেয়।স্প্যানিশ ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজান ম্যাচের পর নিজেও বর্ণবাদী স্লোগানের নিন্দা জানান। এর আগে তিনি স্পেনে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ও ইজিপশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের কাছে ক্ষমা চান। আরও পড়ুন: ব্রাজিলিয়ান তারকার ইনজুরি নিয়ে ফিফার কড়া সমালোচনা বার্সা প্রেসিডেন্টেররেফারিকে ঘটনাটি জানানো হলেও, তিনি বর্ণবাদবিরোধী প্রোটোকল প্রয়োগ না করে ম্যাচ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, কারণ তার মতে পরিস্থিতি সেই পর্যায়ে পৌঁছায়নি এবং ম্যাচ চালিয়ে যাওয়াই সবার জন্য ভালো ছিল।সবশেষে বলা হয়েছে, ফিফা এখনো স্পেনের ওপর পূর্ণ আস্থা রাখছে। রেফারির রিপোর্টের ভিত্তিতে কোনো শাস্তি হলে তা জরিমানা বা ভবিষ্যতের কোনো ম্যাচ আংশিকভাবে দর্শকশূন্য করার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তবে ২০৩০ বিশ্বকাপ বা ফাইনাল আয়োজনে এর কোনো প্রভাব পড়বে না, ফাইনালের ভেন্যু হিসেবে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বের্নাব্যুই এখনো নির্ধারিত রয়েছে।

Go to News Site