Collector
সচিবালয়ে বিভিন্ন বৈঠকে প্রধানমন্ত্রী, অনুমোদনের অপেক্ষায় অনলাইন ক্লাস | Collector
সচিবালয়ে বিভিন্ন বৈঠকে প্রধানমন্ত্রী, অনুমোদনের অপেক্ষায় অনলাইন ক্লাস
Somoy TV

সচিবালয়ে বিভিন্ন বৈঠকে প্রধানমন্ত্রী, অনুমোদনের অপেক্ষায় অনলাইন ক্লাস

ভূমিকম্প ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে বৈঠকসহ এক গুচ্ছ কর্মসূচিতে সচিবালয়ে কর্মব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি সাশ্রয়ে মন্ত্রিসভার বৈঠকে স্কুল পর্যায়ে স্বশরীরে ক্লাসের পাশাপাশি, অনলাইনভিত্তিক ক্লাস চালুর বিষয়ে প্রস্তাব অনুমদোন হতে পারে।বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। শুরুতেই দাফতরিক কাজকর্ম সেরে বৈঠক করেন শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহাদী আমিনের সঙ্গে। এ সময় দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা নির্দেশনা দেন তিনি। এরপর ভূমিকম্প ঝুঁকি ব্যবস্থাপনা ও সরকারের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় কার্যকর নির্দেশনা দেন সরকার প্রধান। দুপুরে বাংলাদেশ উদ্‌যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।  আরও পড়ুন: সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়তে পারে এছাড়া, সন্ধ্যায় মন্ত্রিসভার নিয়মিত বৈঠকেও সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের মেট্রোপলিটন এলাকা বা শহরাঞ্চলের স্কুলগুলোতে অনলাইন ও অফলাইনভিত্তিক ক্লাস চালুর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন হতে পারে বলে জানাও গেছে।

Go to News Site