Somoy TV
সেপ্টেম্বরে জাপানের নাগোয়া শহরে বসবে এশিয়ান গেমসের আসর। সেই গেমসের বাছাই পর্বের প্রতিযোগিতায় চাইনিজ তাইপেকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ।বৃহস্পতিবার (২ এপ্রিল) থাইল্যান্ডে শুরু হওয়া বাছাই প্রতিযোগিতায় চাইনিজ তাইপের বিপক্ষে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।এদিন ম্যাচের শুরুতেই গোল হজম করে বাংলাদেশ। চি হুসান দলকে লিড এনে দেন। তবে, প্রথম কোয়ার্টার শেষ মিনিটে আশরাফুল ইসলামের পেনাল্টি কর্নার থেকে করা গোলে সমতায় ফেরে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারের পঞ্চম মিনিটে পেনাল্টি কর্নার থেকে আরেকটি গোল করে দলকে লিড এনে দেন আশরাফুল। ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় লাল-সবুজ জার্সিধারীরা।তৃতীয় কোয়ার্টারে আরও এক গোলের দেখা পায় বাংলাদেশ। যুব হকি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করেন। এই কোয়ার্টারে আরও তিনটি পেনাল্টি কর্নার পেলেও আর গোল আদায় করতে পারেনি বাংলাদেশ।আরও পড়ুন: ফের যাত্রা শুরু করল বাংলাদেশ ইকুয়েস্ট্রিয়ান অ্যাসোসিয়েশনতবে চূড়ান্ত নাটকীয়তা দেখা গেছে চতুর্থ ও শেষ কোয়ার্টারে। শুরুতেই তিনটি পেনাল্টি কর্নার আদায় করে বাংলাদেশকে চাপে ফেলে তাইপে। তবে চাপ সামনে নিয়ে ৫৯ মিনিটে দ্বীন ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করে স্কোরলাইন দাঁড়ায় ৪-১। কিন্তু ওই মিনিটেই চি হুসান গোল করে ব্যবধান কমান। ১৪ সেকেন্ড বাকি থাকতে পেনাল্টি কর্নার থেকে আরও একটি গোল আদায় করে বাংলাদেশকে চাপে ফেলে দেয় চাইনিজ তাইপে। কিন্তু বাকি সময় অতি সতর্কতায় লিড রক্ষা করে বাংলাদেশ।আগামীকাল (৩ এপ্রিল) শ্রীলঙ্কার বিপক্ষে পরবর্তী ম্যাচে ফের মাঠে নামবে বাংলাদেশ। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপরা এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। এই বাছাই প্রতিযোগিতায় একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এবারও শিরোপার লক্ষ্য নিয়েই সফরে গেছে লাল সবুজের দল।
Go to News Site