Collector
ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে প্রথম মৃত্যু, নতুন ভর্তি ৯ | Collector
ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে প্রথম মৃত্যু, নতুন ভর্তি ৯
Somoy TV

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে প্রথম মৃত্যু, নতুন ভর্তি ৯

ফরিদপুরে ভাইরাসজনিত রোগ হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রহিমা নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (১ এপ্রিল) সকাল থেকে বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে ৯ জন ভর্তি হয়েছেন। এই শিশুর মৃত্যুর মধ্যে দিয়ে জেলায় চিকিৎসাধীন অবস্থায় প্রথম মৃত্যু হলো। এ ছাড়া জেলার সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে ১৮ জন চিকিৎসা নিচ্ছেন।মৃত শিশু রহিমা মাদারীপুর জেলা সদরের কাউদিয়া গ্রামের রিয়াজ খাঁর কন্যা।আরও পড়ুন: কক্সবাজার সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, ভর্তি ৩৪তাতে উল্লেখ করা হয়, বুধবার বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। তাকে গত ২৭ মার্চ হাসপাতালটিতে ভর্তি করা হয়েছিল।এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।তিনি বলেন, ‘ওই শিশুটি সকালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়। পরে আমরা ওর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠাই। যদিও আমরা ওর হামে আক্রান্ত হওয়ার রিপোর্ট পাইনি। তবে উপসর্গ দেখে আমাদের চিকিৎসকরা একে ‘ক্লিনিক্যালি হামজনিত কারণে মৃত্যু বলে মন্তব্য করেছেন।’জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, হামের উপসর্গ নিয়ে গত জানুয়ারি থেকে বুধবার (১ এপ্রিল) পর্যন্ত ৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে ৯ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া বর্তমানে দুটি হাসপাতালে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন।আরও পড়ুন: হাম: মাদারীপুরে শিশুর মৃত্যুতে বেড়েছে আতঙ্ক, হাসপাতালে ভর্তি ১১এ বিষয়ে সিভিল সার্জন ডা. মাহামুদুল হাসান জানান, হাম আক্রান্ত উপসর্গের রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। তবে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে সিট না থাকায় বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।তিনি বলেন, ‘যে সব রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। প্রতিবেদন হাতে পেলে হামে আক্রান্ত কি-না তা নিশ্চিত হওয়া যাবে। তবে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের প্রত্যেকের হামের উপসর্গ রয়েছে।’

Go to News Site