Collector
বাবার সঙ্গে তুলনা প্রসঙ্গে মুখ খুললেন শচীনপুত্র অর্জুন | Collector
বাবার সঙ্গে তুলনা প্রসঙ্গে মুখ খুললেন শচীনপুত্র অর্জুন
Somoy TV

বাবার সঙ্গে তুলনা প্রসঙ্গে মুখ খুললেন শচীনপুত্র অর্জুন

ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার তার বাবার সঙ্গে তুলনার প্রসঙ্গে নিজের মনোভাব প্রকাশ করেছেন। এবারের আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের স্কোয়াডে থাকলেও এখনও ম্যাচ খেলার সুযোগ পাননি অর্জুন। ২৬ বছর বয়সী এই পেসারকে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে লখনৌয়ে ট্রেড করা হয়েছে ৩০ লাখ রুপি মূল্যে।একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে, অর্জুনকে জিজ্ঞাসা করা হয়, 'শচীন টেন্ডুলকারের পুত্র হিসেবে কি প্রত্যাশার চাপ অনুভব করেন?'অর্জুন বলেন, 'আমার ফোকাস শুধু আমার খেলা উপভোগ করায়। বাইরের শব্দে মনোযোগ দেওয়ার পরিবর্তে আমি নিজের খেলায় মন দিই।'সাক্ষাৎকারকর্তা শুভঙ্কর মিশ্র বলেন, 'তুলনা তো থাকবে। বড় নামের সঙ্গে যুক্ত হওয়া একদিকে আশীর্বাদ, অন্যদিকে চ্যালেঞ্জও নিয়ে আসে। এটা মানসিকভাবে কিভাবে সামলান?'আরও পড়ুন: সূর্যবংশীর রেকর্ড, চেন্নাইকে উড়িয়ে দিল রাজস্থানঅর্জুন জবাব দেন, 'আমি ক্রিকেট খেলি আমার ভালোবাসার জন্য, কাউকে প্রমাণ দেয়ার জন্য নয়। আমি শুধু কঠোর পরিশ্রমের প্রক্রিয়ায় মনোযোগ দিই এবং খেলা উপভোগ করি।'২০২১ সালে অর্জুন প্রথমবার আইপিএলে মুম্বাই হয়ে খেলতে শুরু করেছিলেন। ২০২৫ পর্যন্ত তিনি সেই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ছিলেন, যদিও সুযোগ সীমিত ছিল। চলতি বছরের ক্যাম্পেইনের আগে তিনি লখনৌ ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছেন।ডানহাতি ব্যাটসম্যান হিসেবে নতুন ফ্র্যাঞ্চাইজিতে তার অভিষেক এখনও হয়নি, তবে এমআইতে যেভাবে কম খেলেছেন, তার তুলনায় এবার একটু বেশি খেলার প্রত্যাশা নিয়ে এসেছেন। আরও পড়ুন: বাংলাদেশে আইপিএল সম্প্রচারের চুক্তি বাতিল করল জিওস্টারসেই সাক্ষাৎকারে অর্জুন মুম্বাই ইন্ডিয়ান্সে তার অভিজ্ঞতা এবং সীমিত সুযোগের প্রসঙ্গেও খোলাখুলি কথা বলেছেন।শুভঙ্কর মিশ্র জিজ্ঞাসা করেন, 'আপনি এমআই'র জন্য কয়েকটি ম্যাচ খেলেছেন এবং ভালো বোলিং করেছেন। কি মনে হয়, আরও সুযোগ পাওয়া উচিত ছিল?'অর্জুন বলেন, 'কে চায় না? কেউই বেঞ্চে বসতে চাইবে না। কিন্তু সুযোগ মিললে কঠোর পরিশ্রম করে ভালো পারফরম্যান্স দেখানোই আমাদের লক্ষ্য।'

Go to News Site