Collector
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ইমাম নিহত | Collector
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ইমাম নিহত
Somoy TV

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ইমাম নিহত

চুয়াডাঙ্গার সদরে ট্রেনে কাটা পড়ে এক ইমাম নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে মমিনপুর কবরস্থানের কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহত রমজান আলী (৭০) আলমডাঙ্গা উপজেলার বেতবাড়িয়া গ্রামের মৃত মোরাদ আলীর ছেলে ও বেতবাড়িয়া মসজিদের ইমাম।আরও পড়ুন: রেললাইনে শুয়ে ছিলেন বৃদ্ধ, ট্রেনে কাটা পড়ে গেল প্রাণএ বিষয়ে চুয়াডাঙ্গা জিআরপি ফাঁড়ির ইনচার্জ জগদীশ চন্দ্র বসু জানান, বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘আপ সাগরদাঁড়ি এক্সপ্রেস’ ট্রেনটি চুয়াডাঙ্গার উদ্দেশ্যে আসছিল। এ সময় রমজান আলী রেললাইন পার হচ্ছিলেন। অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।তিনি আরও জানান, মারদেহের সুরতাহল প্রস্তুত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Go to News Site