Somoy TV
পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রায় ৮৭ লাখ টাকা মূল্যের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সুজন মহন্ত (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়।বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।বিজ্ঞপ্তিতে র্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ এপ্রিল) বিকেলে দেবীগঞ্জ উপজেলার ৮ নম্বর দণ্ডপাল ইউনিয়নের খগেরহাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সুজন মহন্ত নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৯ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। মূর্তিটির দৈর্ঘ্য ৩১ ইঞ্চি এবং প্রস্থ ১৩ ইঞ্চি বলে জানানো হয়েছে।আরও পড়ুন: গাইবান্ধায় ৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেফতার ৩প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার হওয়া ওই মূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল।র্যাব আরও জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন চোরাচালান রোধে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Go to News Site