Somoy TV
সম্প্রতি প্রকাশ পেয়েছে বহুল প্রতীক্ষিত 'রামায়ণ' সিনেমার প্রথম পর্বের টিজার। রণবীর কাপুর অভিনীত 'রামা গ্লিম্পস' অবশেষে প্রকাশ্যে আসতেই মন জয় করে নিয়েছে দর্শকদের। তবে টিজারটি ভারতে নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা।টিজারে তুলে ধরা হয়েছে রামের জীবনের বিভিন্ন মুহূর্তের ঝলক। কোন রকম সংলাপ বা গান ছাড়াই শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাধ্যমে তৈরি করা হয়েছে পুরো দৃশ্যপট। প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই টিজারটির ভিএফএক্সের কাজ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং বাতিলতবে টিজার প্রকাশের ক্ষেত্রে বেশ কিছু বাধার সম্মুখীন হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। মুম্বাইয়ের ইন্ডিয়া গেটে বড় আয়োজনের পরিকল্পনা থাকলেও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়। পরে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে টিজারটি উন্মোচন করা হয়।প্রায় ৪০০০ কোটি টাকা রুপি বাজেটের এই বিশাল প্রজেক্টটি পরিচালনা করেছেন নীতেশ তিওয়ারি। সিনেমায় রামের চরিত্রে রয়েছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে, হনুমানের ভূমিকায় সানি দেওল এবং রাবণের চরিত্রে দেখা যাবে যশকে। আরও পড়ুন: সাফল্যের মাঝেই বড়সড় হোঁচট খেলেন রণবীর সিংভারতের এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল এই সিনেমাটি মুক্তি পাবে দুই ভাগে। প্রথম অংশ মুক্তি পাওয়ার কথা রয়েছে চলতি বছরের দীপাবলিতে, আর দ্বিতীয় অংশ আসবে আগামী বছরের দীপাবলিতে।
Go to News Site