Somoy TV
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও এলাকায় দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ২৯৬ লিটার জ্বালানি তেল জব্দ করেছে র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই প্রতিষ্ঠানের মালিককে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (২ এপ্রিল) র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও এলাকায় ২টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠান দুটি থেকে ১৫৮ লিটার অকটেন এবং ১৩৮ লিটার ডিজেলসহ মোট ২৯৬ লিটার জ্বালানি তেল মজুত অবস্থায় জব্দ করে। পরে র্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আবু হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বীকারোক্তির ভিত্তিতে দোষি সাব্যস্ত করে প্রতিষ্ঠান দুটির মালিকদের সর্বমোট দুই হাজার টাকা অর্থদণ্ড ও মৌখিকভাবে সতর্ককতামূলক নির্দেশনা দেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জ্বালানি সংকট নিরসনে র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।আরও পড়ুন: অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার
Go to News Site