Collector
ইসরাইলে একযোগে অর্ধশতাধিক রকেট ছুড়ল হিজবুল্লাহ | Collector
ইসরাইলে একযোগে অর্ধশতাধিক রকেট ছুড়ল হিজবুল্লাহ
Somoy TV

ইসরাইলে একযোগে অর্ধশতাধিক রকেট ছুড়ল হিজবুল্লাহ

ইসরাইলের উত্তরাঞ্চলে ৫০টিরও বেশি রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে এসব হামলা হয় বলে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে।ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ জানিয়েছে, আজ সকালে উত্তর ইসরাইলে ৫০টির বেশি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে একটি রকেট সীমান্তবর্তী শহর কিরিয়াত শমোনায় আঘাত হানে। এতে অন্তত দুইজন আহত হন। এই হামলা এমন এক সময়ে হলো যখন ইসরাইলিরা ইহুদিদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পাসওভারের প্রথম দিন উদযাপন করছে। রকেট হামলার সাইরেন বাজার পর লাখ লাখ ইসরাইলি আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়। আরও পড়ুন: জাতির উদ্দেশে ভাষণে ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প ইসরাইলে হামলা অব্যাহত রেখেছে ইরানের ইসলামিক রেভোলিউশন গার্ডস কোর (আইআরজিসি) বাহিনীও। বুধবার ও বৃহস্পতিবার ইসরাইল এবং উপসাগরীয় অঞ্চলজুড়ে মার্কিন ও জায়নবাদী অবস্থানগুলোকে লক্ষ্য করে ১০০টিরও বেশি ভারি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাশাপাশি ২০০টি রকেট নিক্ষেপ করেছে আইআরজিসি। এই সমন্বিত অভিযানগুলো ইরানের অন্যান্য সশস্ত্র বাহিনী এবং প্রতিরোধ ফ্রন্টগুলোর সাথে যৌথভাবে চালানো হয়। আইআরজিসি-র জনসংযোগ বিভাগের তথ্য অনুসারে, এই হামলাগুলো ইসরাইলের এইলাত, তেল আবিব ও বেনি ব্রাকে জায়নবাদী সরকারের সামরিক লক্ষ্যবস্তু ও সন্ত্রাসী বাহিনীকে নিশানা করে চালানো হয় এবং এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। আরও পড়ুন: ট্রাম্পের ভাষণের পর ইসরাইলে আরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা ইরানের এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ওয়াশিংটন ইরানের সামরিক বাহিনীকে ধ্বংস করে দিয়েছে এবং তাদের যুদ্ধাভিযানের লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে। স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) রাতে হোয়াইট হাউস থেকে ইরান যুদ্ধের পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে দেয়া ভাষণে ট্রাম্প আরও বলেন, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘মূল কৌশলগত লক্ষ্যগুলো’ প্রায় সবগুলো অর্জিত হয়েছে। গত চার সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধে ইরানের ওপর ‘দ্রুত, নির্ণায়ক ও ব্যাপক’ আঘাত হানা হয়েছে বলেও দাবি করেন তিনি।

Go to News Site