Collector
হরমুজ ব্যবহারে ইউরোপ-এশিয়া ও আরবদের চুক্তির আমন্ত্রণ জানাবে ইরান | Collector
হরমুজ ব্যবহারে ইউরোপ-এশিয়া ও আরবদের চুক্তির আমন্ত্রণ জানাবে ইরান
Jagonews24

হরমুজ ব্যবহারে ইউরোপ-এশিয়া ও আরবদের চুক্তির আমন্ত্রণ জানাবে ইরান

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ব্যবহার নিয়ে ইউরোপ, এশিয়া ও আরব দেশগুলোর সঙ্গে চুক্তি করতে প্রস্তুত বলে জানিয়েছে ইরান। দেশটির সরকারি তথ্য পরিষদের প্রধান এলিয়াস হাযরাতি রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেন, হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে অযৌক্তিক বলে মন্তব্য করেন। হাযরাতি বলেন, আমরা শিগগির হরমুজ প্রণালী নিয়ে একটি চুক্তির ঘোষণা দিতে যাচ্ছি। ইউরোপ, এশিয়া ও আরব দেশগুলোর মধ্যে যারা এই পথ ব্যবহার করতে চায়, তাদের আমরা চুক্তিতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাব। এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, ইরানের সঙ্গে সংঘাত শেষ হলে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে। তিনি আরও উল্লেখ করেন, তেল বিক্রির স্বার্থে ইরান নিজেও এই পথ খোলা রাখতে আগ্রহী। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের এই প্রণালি ব্যবহারের ওপর নির্ভরতা কম এবং এই জলপথ ব্যবহারকারী অন্যান্য দেশকেই এর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নেওয়া উচিত। বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হওয়ায়, হরমুজ প্রণালি নিয়ে যেকোনো সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে বড় প্রভাব ফেলতে পারে। কেএম

Go to News Site