Collector
পটুয়াখালীতে ট্রলারে মিললো ৬২০০ লিটার জ্বালানি তেল | Collector
পটুয়াখালীতে ট্রলারে মিললো ৬২০০ লিটার জ্বালানি তেল
Jagonews24

পটুয়াখালীতে ট্রলারে মিললো ৬২০০ লিটার জ্বালানি তেল

পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে ছয় হাজার ২০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন আন্ধারমানিক নদীতে নোঙর করা একটি ট্রলার থেকে এসব জ্বালানি তেল জব্দ করা হয়। জানা যায়, জব্দ তেলের মধ্যে তিন হাজার ২০০ লিটার ডিজেল ও তিন হাজার লিটার পেট্রোল রয়েছে। অভিযানের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদীক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে তেল সরবরাহের দায়ে বিসমিল্লাহ ফিলিং স্টেশনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দ তেল সরকারি কোষাগারে জমা রাখা হয়েছে। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদীক জানান, ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে তেল নিয়ে ট্রলারটি কলাপাড়া থেকে রাঙ্গাবালীর উদ্দেশ্যে রওনা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রলার থেকে ১৬ ব্যারেল ডিজেল ও ১৫ ব্যারেল পেট্রোল জব্দ করা হয়। তিনি আরও বলেন, তেল মজুদদার ও অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/এএসএম

Go to News Site