Collector
মে’র মধ্যে আফতাবনগর বাইপাস সড়কের দৃশ্যমান সংস্কার: রাজউক চেয়ারম্যান | Collector
মে’র মধ্যে আফতাবনগর বাইপাস সড়কের দৃশ্যমান সংস্কার: রাজউক চেয়ারম্যান
Somoy TV

মে’র মধ্যে আফতাবনগর বাইপাস সড়কের দৃশ্যমান সংস্কার: রাজউক চেয়ারম্যান

মে মাসের মধ্যে আফতাবনগর বাইপাস সড়কের দৃশ্যমান সংস্কার করবে সরকার। রাজধানীর কুড়িল থেকে রামপুরা পর্যন্ত সড়কের চাপ কমাতে ডাবল লেন করা হবে।বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর আফতাবনগর বাইপাস সড়ক পরিদর্শন শেষে এসব তথ্য জানিয়েছেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার। রাজউক চেয়ারম্যান জানান, বাইপাস সড়কে যানচলাচল স্বাভাবিক করতে প্রাথমিকভাবে একটি ব্রিজ ও ডাবল লেনের সড়কের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে৷ আরও পড়ুন: এবার ঈদে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে মৃত্যু ২০: রোড সেফটি ফাউন্ডেশন উত্তর সিটির প্রশাসক বলেন, অতিরিক্ত খরচ কমাতে সমন্বিত উদ্যোগে করা হবে প্রকল্পের কাজ৷ বাইপাস সড়কে প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট নিরসনের বিভিন্ন দিক তুলে ধরেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার৷

Go to News Site