Collector
স্থল অভিযান হলে ‘শত্রুদের একজন সেনাকেও যেন বাঁচিয়ে না রাখা হয়’ | Collector
স্থল অভিযান হলে ‘শত্রুদের একজন সেনাকেও যেন বাঁচিয়ে না রাখা হয়’
Somoy TV

স্থল অভিযান হলে ‘শত্রুদের একজন সেনাকেও যেন বাঁচিয়ে না রাখা হয়’

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতিমি। তিনি সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যুক্তরাষ্ট্র স্থল অভিযানের চেষ্টা করলে ‘একজন সেনাও যেন বেঁচে না ফিরতে পারে’।বৃহস্পতিবার (২ এপ্রিল) ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে সেনাপ্রধান আমির হাতামির একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে দেখা যায় তাকে। এসময় আমির হাতিমি বলেন, ‘শত্রুপক্ষ যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তবে একজন সেনাকেও যেন বাঁচিয়ে না রাখা হয়।’ ইরানের সেনাপ্রধান বলেন,শত্রুপক্ষের গতিবিধি ও পদক্ষেপ অত্যন্ত সূক্ষ্ম ও সতর্কতার সাথে পর্যবেক্ষণ করতে হবে এবং সঠিক সময়ে তাদের যেকোনো আক্রমণ প্রতিহত করার পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। আরও পড়ুন: ইরান যুদ্ধ শুরু করতে উসকানি দেয়া মার্কিন সিনেটরের মুখে হঠাৎ ‘শান্তি’র বাণী তিনি আরও বলেন, ‘আমাদের দেশ থেকে যুদ্ধের আতঙ্ক দূর করতে হবে এবং সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের জনগণ বিপদে থাকবে আর শত্রুপক্ষ নিরাপদ থাকবে, এটা হতে পারে না।’ গত শনিবার (২৮ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, মধ্যপ্রাচ্যে হাজার হাজার সেনা মোতায়েন করে ইরানে সম্ভাব্য স্থল অভিযানে প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। তারা এখন প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরানে স্থল অভিযান যুদ্ধের একটি নতুন ধাপ শুরু হতে পারে। যুদ্ধের প্রথম চার সপ্তাহের তুলনায় ওই ধাপ ‘উল্লেখযোগ্যভাবে বেশি বিপজ্জনক’ হতে পারে। আরও পড়ুন: ইরান যুদ্ধ নিয়ে দেয়া ট্রাম্পের ভাষণ পুরনো কথারই পুনরাবৃত্তি: সিএনএন প্রতিবেদনে বলা হয়, ইরানে যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের প্রাথমিক লক্ষ্য হতে পারে দেশটির তেল রফতানির গুরুত্বপূর্ণ কেন্দ্র খারগ দ্বীপ দখল এবং নৌ চলাচলের হুমকি দূর করার জন্য হরমুজ প্রণালির নিকটবর্তী উপকূলীয় এলাকায় অভিযান। কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে, তবে কয়েক মাস স্থায়ী হতে পারে বলেও কেউ কেউ ধারণা করছেন। প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলজুড়ে ইরানের হামলায় ১৩ জন মার্কিন সেনা নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হয়েছেন। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

Go to News Site