Collector
ব্রাহ্মণবাড়িয়ায় পাওয়া মর্টারশেলটি করা হলো নিস্ক্রিয় | Collector
ব্রাহ্মণবাড়িয়ায় পাওয়া মর্টারশেলটি করা হলো নিস্ক্রিয়
Somoy TV

ব্রাহ্মণবাড়িয়ায় পাওয়া মর্টারশেলটি করা হলো নিস্ক্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ গ্রাম থেকে উদ্ধার হওয়া মর্টারশেল নিষ্ক্রিয় করেছে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট।বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বড় হরণ গ্রামের নোয়াগাঁও কবর স্থানের পার্শ্ববর্তী পুকুর পাড়ে এটি নিষ্ক্রিয় করা হয়। এর আগে গত রোববার বড় হরণ গ্রামের ভাষা সৈনিক ফরিদ উদ্দিন আহমেদের বাড়িতে পুকুর খননের কাজ করার সময় মর্টারশেলটি উদ্ধার করা হয়। এরপর থেকে গত চারদিন ধরে মর্টারশেলটি পুলিশের নিরাপত্তা বেষ্টনিতে রাখা হয়েছিল। উদ্ধার অভিযান শেষে পুলিশের বোম ডিস্পোজাল ইউনিটের পরিদর্শক মো. মোদাচ্ছের কায়সার জানান, পুলিশ হেডকোয়াটারের মাধ্যমে খবর পেয়ে চার সদ্যস্যর একটি দল মর্টারশেলটি সতর্কতার সাথে নিষ্ক্রিয় করে। ধারণা করা হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সময় এটি ছোঁড়া হয়েছিল। তা কোনো কারনে অবিস্ফোরিত থেকে যায়। সব ধরনের নিরাপত্তা নির্দেশনা মেনে মর্টারশেলটি নিষ্ক্রিয় করা হয়। এখন কোনো ধরনের ঝুঁকি নেই। আরও পড়ুন: মিয়ানমারে গোলাগুলি-মর্টারশেল নিক্ষেপ, এপারে আতংক ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহীদুল ইসলাম জানান, মর্টারশেলটি পাওয়ার পর থেকে পুলিশ এটিকে নিরাপত্তার বেষ্টনিতে রেখেছিলো। পুলিশের বোম ডিস্পোজাল ইউনিট এসে এটিকে নিষ্ক্রিয় করে।

Go to News Site