Collector
ত্রিশালে শিশু লাবিব হত্যা, গ্রেফতার বাবা ও সৎ মা | Collector
ত্রিশালে শিশু লাবিব হত্যা, গ্রেফতার বাবা ও সৎ মা
Somoy TV

ত্রিশালে শিশু লাবিব হত্যা, গ্রেফতার বাবা ও সৎ মা

ময়মনসিংহের ত্রিশালে লাবিব নামে তিন বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার ঘটনায় তার বাবা ও সৎ-মাকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত সোয়া তিনটার দিকে অভিযান চালিয়ে গফরগাঁও উপজেলার বাখুরা গ্রাম থেকে সোহাগ মিয়া ও জাকিয়া আক্তারকে গ্রেফতার করা হয়। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, স্বামীর সঙ্গে কলহে শিশুটির মা লামিয়া আক্তার তার সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন। সন্তানের সঙ্গে দেখাও করতে দিতেন না। এজন্য লামিয়াকে কষ্ট দিতে রাগে-ক্ষোভে সন্তানকে গলা টিপে হত্যা করেন স্বামী সোহাগ মিয়া। হত্যার পর তিনি তার দ্বিতীয় শ্বশুরবাড়িতে আশ্রয় নেয়। এ ঘটনায় মামলা দায়েরের পর বুধবার রাতেই তাকে গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ ৷ রাত সোয়া ৩ টায় গফরগাঁও থেকে তাকে গ্রেফতার করা হয়। হত্যার প্ররোচনা, সহযোগিতা ও আশ্রয়ের দায়ে সোহাগ মিয়ার প্রথম স্ত্রী জাকিয়াকেও গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে তাদের দুজনকে আদালতে সোপর্দ করা হয়। আরও পড়ুন: ত্রিশালে ৪ সাংবাদিকের ওপর হামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ২ উল্লেখ্য, বুধবার রাতে ত্রিশাল উপজেলার হরিরামপুর এলাকায় একটি বাড়ির রাস্তার পাশ থেকে শিশু লাবিবের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে বিকেলে শিশুটির বাবা সোহাগ মিয়া শ্বশুরবাড়িতে এসে সন্তানকে নিজের বাড়িতে নেয়ার কথা বলে নিয়ে যান। পরে সন্ধ্যা ৭ টার দিকে বাড়ির পাশেই শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ত্রিশাল থানায় নিয়ে আসে। আরও পড়ুন: নার্সিং ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম ত্রিশালের মৌমিতা এ ঘটনায় শিশুটির মা লামিয়া আক্তার বাদী হয়ে স্বামী সোহাগ মিয়া ও তার প্রথম স্ত্রী জাকিয়া আক্তারের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।

Go to News Site