Collector
ভুয়া কাগজে তেল নেয়ার চেষ্টা, ফায়ার সার্ভিসের ৫ কর্মী প্রত্যাহার | Collector
ভুয়া কাগজে তেল নেয়ার চেষ্টা, ফায়ার সার্ভিসের ৫ কর্মী প্রত্যাহার
Somoy TV

ভুয়া কাগজে তেল নেয়ার চেষ্টা, ফায়ার সার্ভিসের ৫ কর্মী প্রত্যাহার

রাজশাহীতে ভুয়া চাহিদাপত্র দেখিয়ে ফিলিং স্টেশন থেকে তেল নেয়ার চেষ্টার অভিযোগে ফায়ার সার্ভিসের পাঁচ কর্মীকে প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্তদের নিজ স্টেশন থেকে সরিয়ে ঢাকা সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।বুধবার (১ এপ্রিল) দুপুরে রাজশাহীর নওহাটা এলাকায় হাবিব ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ভুয়া কাগজ দেখিয়ে তেল নেয়ার সময় তারা ধরা পড়েন। পরে পুলিশের হস্তক্ষেপে নেয়া তিনশ লিটার তেল ফেরত দিতে বাধ্য হন অভিযুক্তরা। প্রত্যাহার হওয়া ওই পাঁচ কর্মী নওহাটা ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ছিলেন। তারা হলেন: স্টেশনের লিডার রবিউল আলম, গাড়িচালক আজিজুর রহমান এবং ফায়ার ফাইটার জাকির হোসেন, ইয়াসির আরাফাত ও আব্বাস আলী। আরও পড়ুন: তেল সংকটের কারণে স্থবির সুন্দরবনের পর্যটন, কোটি টাকার বুকিং বাতিল রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মঞ্জিল হক বলেন, ‘কর্তৃপক্ষের নির্দেশনায় ঘটনার পরপরই রাত ৯টার মধ্যে অভিযুক্তদের স্টেশন ত্যাগ করে ঢাকা সদর দফতরে যুক্ত হতে বলা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘অভিযুক্তরা তাদের ব্যক্তিগত জ্বালানির প্রয়োজন মেটাতে স্টেশনের ভুয়া চাহিদাপত্র দেখিয়ে তেল নিতে গিয়েছিলেন। ফলে স্টেশনের ভুয়া চাহিদাপত্র দেখিয়ে তেল নেয়ার যে চেষ্টা হয়েছে তা দণ্ডনীয় অপরাধ। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।’

Go to News Site