Collector
৯ শ্রমিকের মরদেহসহ ৩১৮ নেপালিকে নিজ দেশে পাঠালো কুয়েত | Collector
৯ শ্রমিকের মরদেহসহ ৩১৮ নেপালিকে নিজ দেশে পাঠালো কুয়েত
Somoy TV

৯ শ্রমিকের মরদেহসহ ৩১৮ নেপালিকে নিজ দেশে পাঠালো কুয়েত

মানবিক এক উদ্যোগের মাধ্যমে কুয়েত থেকে বিশেষ ফ্লাইটে নেপালের ৩১৮ জন আটকে পড়া নাগরিককে তাদের নিজ দেশে পাঠানো হয়েছে। একই ফ্লাইটে বিদেশে মৃত্যুবরণ করা দেশটির ৯ জন অভিবাসী শ্রমিকের মরদেহও পাঠানো হয়েছে।বুধবার (১ এপ্রিল) রাতে কুয়েতের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা কুয়েত এয়ারওয়েজের  একটি চার্টার্ড ফ্লাইট বোয়িং ৭৭৭-৩০০  বিমানে করে তাদের পাঠানো হয়। ফ্লাইটটি নেপালের গৌতম বুদ্ধ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত নেপালের নাগরিকদের সহায়তা করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই এই বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে আটকে থাকা নেপালের নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে নেয়ার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। বিমানবন্দরে পৌঁছানোর পর যাত্রীদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও সাধারণ আগমন প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি নিহত শ্রমিকদের মরদেহ দ্রুত তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।  আরও পড়ুন: যুদ্ধ পরিস্থিতিতে কুয়েত প্রবাসীদের জন্য বিকল্প ফ্লাইট চালুর উদ্যোগ নেপালের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, বিদেশে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। বিশেষ করে সংকটময় পরিস্থিতিতে দেশের নাগরিকদের পাশে দাঁড়াতে সরকার সবসময় প্রস্তুত। এই বিশেষ ফ্লাইটের মাধ্যমে একদিকে যেমন শতাধিক প্রবাসী নেপালি নিজ দেশে ফিরে স্বস্তি পেয়েছেন, অন্যদিকে প্রিয়জন হারানো পরিবারগুলোও দীর্ঘ প্রতীক্ষার পর তাদের স্বজনদের মরদেহ ফিরে পাওয়ার সুযোগ পেলেন; যা মানবিকতার এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

Go to News Site