Somoy TV
নতুন বছরের প্রথম দিন থেকেই আমাকে সচেতন থাকতে হবে, আমার আচরণে-উচ্চারণ এই মর্যাদার লাজ যেন নষ্ট না হয়।রসুলে আরাবি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দায়িত্বই পালন করেছেন, কিন্তু নিজের পরিচয় দিতে গিয়ে একটি মাত্র পরিচয় দিয়েছেন; ইন্নামা বুয়িছতু মুআল্লিমান; আমি শিক্ষকরূপে প্রেরিত হয়েছি। অতএব একজন শিক্ষকের, একজন মুআল্লিমের মর্যাদা অতূল্য। এই হাদীসের দুটো টুকরা। إنما بعثت معلما، لأتمم مكارم الأخلاق কী চমৎকার নাসিহা। প্রথম অংশে বললেন আমি মুআল্লিম, দ্বিতীয় অংশে বললেন আখলাক শিক্ষা দিতে এসেছি। তারমানে শিক্ষক + আখলাক, দুটো অভিন্ন বিষয়। আখলাক ছাড়া শিক্ষক হওয়া সম্ভব নয়। আরও পড়ুন: কওমি মাদ্রাসার ভর্তিযুদ্ধ শুরু: নতুনদের জন্য জরুরি দিকনির্দেশনা আরও সূক্ষ্ণ বার্তা আছে এখানে, কতো ইলমই তো শিখিয়েছেন হাবীবে কিবরিয়া সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু বললেন শুধু আখলাকের কথা, কারণ কী? আল্লাহর রসুল এই হাদীসের মাধ্যমে বলতে চাচ্ছেন, দুনিয়ার সব ইলম তুমি হাসিল করতে পারো, কিন্তু আখলাক হাসিল না করতে পারলে তুমি কিছুই হাসিল করতে পারোনি। ইলম পরিপূর্ণ হবে আখলাকের মাধ্যমে। আখলাক ছাড়া ইলমের কোনো মূল্য নেই। আখলাক ছাড়া মুআল্লিমের কোনো মর্যাদা নেই। এমন শিক্ষক কেবল একজন চাকুরিজীবী। অতএব তুইতোকারি করা মুআল্লিমের শোভা পায় না, তালিবুল ইলমকে ‘আপনি’ সম্বোধন করাই সুন্দর। সর্বোচ্চ ‘তুমি’। মুআল্লিম যখন তালিবুল ইলমের মর্যাদা দিবে, তালিবুল ইলম তখন মুআল্লিমকে মর্যাদা দিবে। আমরা কেবল শিক্ষকের মর্যাদার কথা ভাবি, কিন্তু নবীজির মাদরাসাতুস সুফফায় তালিবুল ইলমদেরও যে মর্যাদা ছিল, সেটা বেমালুম ভুলে যাই। কেবল নিতে চাই, দিতে চাই না। আল্লাহ আমাদের রাসূলে কারীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত শিক্ষক হওয়ার তাওফিক দেন, আমীন!
Go to News Site