Collector
হরমুজ প্রণালী খোলা নিয়ে ইরানের নতুন বার্তা | Collector
হরমুজ প্রণালী খোলা নিয়ে ইরানের নতুন বার্তা
Somoy TV

হরমুজ প্রণালী খোলা নিয়ে ইরানের নতুন বার্তা

বৈশ্বিক তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী সেসব জাহাজের জন্য উন্মুক্ত রাখা হচ্ছে, যেগুলো ‘আগ্রাসীদের নয় এবং তাদের সঙ্গে সম্পর্কিতও নয়’। এ কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।টিভি চ্যানেল নিউজরুম আফ্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে বাঘাই বলেছেন, ‘আমাদের কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের পর’ জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের অনুমতি দেয়া হবে। ছড়িয়ে পড়া সংঘাত প্রসঙ্গে ইসমাইল বাঘাই বলেন, ইরান ‘যুদ্ধ, আলোচনার পর্ব, যুদ্ধবিরতি—এমন এক দুষ্টচক্র’ সহ্য করবে না। খবর বিবিসি’র।  আরও পড়ুন: ‘হরমুজ অবশ্যই খুলবে, কিন্তু আপনাদের জন্য নয়’, ট্রাম্পকে ইব্রাহিম আজিজি গত জুন মাসে ইরান ও ইসরাইলের মধ্যে ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। এ বিষয়ে বাঘাই বলেন, ‘তারা বললো চলুন থামি, আমরা থামলাম; আর ৯ মাস পর তারা আবার (যুদ্ধ) শুরু করল।’  আরও পড়ুন: রয়টার্সের বিশ্লেষণ /হরমুজ প্রণালী ছাড়াও যেভাবে টিকে থাকতে পারে চীন সূত্র: বিবিসি

Go to News Site