Collector
পাবনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু | Collector
পাবনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
Jagonews24

পাবনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে আকরাম হোসেন (৪৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকরাম হোসেন পুন্ডুরিয়া গ্রামের মৃত রইজ উদ্দিন প্রামাণিকের ছেলে। পারিবার জানায়, বিকেলে আকরাম হোসেন বাড়ির পাশে পুন্ডুরিয়া শ্মশান ঘাট এলাকায় গবাদি পশুর জন্য ঘাস কাটতে যান। সে সময় আকাশ মেঘলা থাকলেও কোনো বৃষ্টি বা দমকা হাওয়া ছিল না। ঘাস কাটা অবস্থায় হঠাৎ বজ্রপাত হলে তিনি লুটিয়ে পড়েন। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। করমজা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আলমগীর হোসাইন নাবিল/এএইচ/এএসএম

Go to News Site