Collector
চট্টগ্রামে হাম সন্দেহে আরও ১৭ শিশু হাসপাতালে ভর্তি | Collector
চট্টগ্রামে হাম সন্দেহে আরও ১৭ শিশু হাসপাতালে ভর্তি
Jagonews24

চট্টগ্রামে হাম সন্দেহে আরও ১৭ শিশু হাসপাতালে ভর্তি

চট্টগ্রামে হামে আক্রান্ত সন্দেহে আরও ১৭ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) জেলা সিভিল সার্জন কার্যালয়ের সংশ্লিষ্ট প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আগের দিন বুধবার (১ এপ্রিল) ভর্তি করা হয়েছিল ১৮ জনকে। প্রতিবেদনে বলা হয়, নতুন করে শনাক্ত হওয়া সব রোগীই চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা। এতে মহানগরে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ জনে। তবে জেলায় স্বস্তির খবর হলো, ১৫টি উপজেলায় বৃহস্পতিবার নতুন কোনো সন্দেহভাজন রোগী পাওয়া যায়নি। এদিকে, নতুন করে ১২টি নমুনা ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে (এনপিএমএল, আইপিএইচ) পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ নিয়ে জেলা থেকে মোট পাঠানো নমুনার সংখ্যা দাঁড়িয়েছে ১২৩টি। সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে নিবিড় নজরদারি চালানো হচ্ছে। মহানগর এলাকায় বিশেষভাবে তদারকি জোরদার করা হয়েছে। শনাক্ত ও সন্দেহভাজন রোগীদের চিকিৎসার আওতায় আনার পাশাপাশি প্রয়োজনীয় নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। এমআরএএইচ/একিউএফ

Go to News Site