Collector
‘ধুরন্ধর ২’র জন্য মুক্তি পেছাল ‘ভূত বাংলা’র | Collector
‘ধুরন্ধর ২’র জন্য মুক্তি পেছাল ‘ভূত বাংলা’র
Somoy TV

‘ধুরন্ধর ২’র জন্য মুক্তি পেছাল ‘ভূত বাংলা’র

বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত হরর-কমেডি সিনেমা ‘ভূত বাংলা’র মুক্তির তারিখ পেছানো হয়েছে। আগামী ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও এটি আরও এক সপ্তাহ পর মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সিনেমাটির কর্তৃপক্ষ।ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, বর্তমানে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পাচ্ছে বিশ্বজুড়ে। এমন সময় আরও একটি নতুন সিনেমা মুক্তিতে ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই সিনেমাটির ব্যবসায়িক সাফল্যের স্বার্থে ‘ভূত বাংলা’র মুক্তি নির্ধারিত তারিখ থেকে পিছিয়ে যায়। এ প্রসঙ্গে ‘ভূত বাংলা’ সিনেমার প্রযোজক একতা কাপুর বলেন,‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমার ডিস্ট্রিবিউটর ও এক্সিবিটরদের অনুরোধেই ‘ভূত বাংলা’র মুক্তি পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমি মনে করি, এতে করে দুটি সিনেমাই আলাদা করে স্ক্রিন স্পেস ও দর্শকের মনোযোগ পেতে সক্ষম হবে। একটা পুরনো রহস্যময় বাড়ি আর ভৌতিক সব অদ্ভুত ঘটনা নিয়ে তৈরি‘ভূত বাংলা’। রহস্যে ঘেরা হরর সিনেমাটির গল্প এগিয়েছে ‘বধূসুর’ চরিত্রকে কেন্দ্র করে। একটি প্যালেস থেকে শুরু হয় গল্প। যেখানে একের পর এক ভৌতিক ঘটনা ঘটতে থাকে। জনজীবনে ছড়াতে শুরু করে আতঙ্ক। ভূতের ভয়ের সঙ্গে কমেডির মিশেলে তৈরি এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ে ধরা দেবেন অক্ষয় কুমার এবং ওয়ামিকা গাব্বি। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল, টাবু, মিথিলা পালকর, মঞ্জু যোশি, রাজপাল যাদব, যিশু ইউ সেনগুপ্তের অভিনয়শিল্পীরা। আরও পড়ুন: সোনালি বেন্দ্রে ও তার স্বামীর বিরুদ্ধে মামলা নেটদুনিয়ায় ইতিমধ্যে মুক্তি পেয়েছে এ সিনেমার টিজার ও গান ‘তু হি দিশা’, যা নেটেজেনদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। প্রিয় দর্শনের পরিচালনায় নির্মিত ‘ভূত বাংলা’ সিনেমা যৌথভাবে প্রযোজনা করেছেন শোভা কাপুর, একতা কাপুর ও অক্ষয় কুমার। চলতি বছর ১০ এপ্রিলের পরিবর্তে আগামী ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।   আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং বাতিল

Go to News Site