Collector
সোনারগাঁয়ে দুগ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত একাধিক | Collector
সোনারগাঁয়ে দুগ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত একাধিক
Somoy TV

সোনারগাঁয়ে দুগ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত একাধিক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে দুপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ স্থানীয়রা জানান, পাঁচানি গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় রাসেল ও আব্দুল হামিদ গ্রুপের সমর্থকদের মধ্যে বেশ কিছুদিন যাবত বিরোধ চলছে। এর জের ধরে বৃহস্পতিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, টেঁটা, বল্লম ও লাঠিসোটা নিয়ে গ্রামে মুখোমুখি অবস্থান নেয়। আরও পড়ুন: বাউফলে তরমুজ ক্ষেত নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় পালটা পালটি হামলায় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। আরও পড়ুন: নারায়ণগঞ্জে সংঘর্ষে তিন ছেলে আহত, খবর শুনে বাবার মৃত্যু এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ এড়াতে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা রয়েছে। এ ঘটনায় মামলাসহ জড়িতদের আটক করতে পুলিশের অভিযান চলছে।

Go to News Site