Collector
সালমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য পরিচালকের | Collector
সালমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য পরিচালকের
Somoy TV

সালমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য পরিচালকের

বলিউড মেগাস্টার সালমান খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পরিচালক বিবেক বাসওয়ানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অংশ নিয়ে নায়ক প্রসঙ্গে অতীত অভিজ্ঞতার কথা জানান পরিচালক।বিশেষ ওই সাক্ষাৎকারে বিবেক বাসওয়ানি বলেন,ক্যারিয়ারে শুরুর দিকে সালমান খান আমার ‘পাত্থর কে ফুল’ সিনেমায় কাজ করেছিলেন। কিন্তু ওই সিনেমার পর আমি আর কোনো সিনেমায় তার সঙ্গে কাজ করিনি। বিবেক আরও বলেন,আমার সিনেমার শুটিংয়ে কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। আমি এমন পরিবেশে কাজ করতে পারি না, যেখানে মদপান করা হয়। মানুষ একই সঙ্গে কাজ করবে আর মদপান করবে— সেটি হতে পারে না। শুটিংয়ের সময় সকাল ৯টা, কেউ উপস্থিত হবে বিকেল ৪টায় তা হতে পারবে না। আমি পারি না এভাবে কাজ করতে। ওই সময় তার সিনেমার শুটিংয়ে সালমানের মদপানের অভ্যাস ছিল, শুটিংয়ে দেরি করে আসার অভ্যাস ছিল-এমন মন্তব্য অবশ্য সরাসরি বলেননি নির্মাতা। তবে আকারে ইঙ্গিতে তা প্রকাশ করেন বিবেক। বলেন,সঞ্জয় লীলা বানসালি ও সুরজ বরজাতিয়ার মতো পরিচালকের সঙ্গে অবশ্য একেবারে অন্যরূপে দেখেছি সালমানকে। সেই পরিচালকদের সিনেমার সেটে সব নিয়মকানুনই মেনে চলতে দেখেছি সালমানকে। তার এই রূপ আমার পছন্দ। আরও পড়ুন: ‘ধুরন্ধর ২’র জন্য মুক্তি পেছাল ‘ভূত বাংলা’র ‘পাত্থর কে ফুল’ সিনেমায় সালমানের খানের সঙ্গে জুটি গড়েন রাভিনা টেন্ডন। বলিউডে এটি ছিল অভিনেত্রীর প্রথম সিনেমা। প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পর সফল হয় রাভিনা-সালমান জুটি। সিনেমাটিও দর্শকপ্রিয়তায় বক্সঅফিসে দারুণ ব্যবসা করে। আরও পড়ুন: যারা সস্তায় জিততে চায়, তারা কখনোই আভিজাত্যের নাগাল পাবে না: অপু বিশ্বাস

Go to News Site