Collector
শাহ আমানতে দুই দিনে আরও ১৭ ফ্লাইট বাতিল | Collector
শাহ আমানতে দুই দিনে আরও ১৭ ফ্লাইট বাতিল
Jagonews24

শাহ আমানতে দুই দিনে আরও ১৭ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দিনে আরও ১৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টা ২৬ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বুধবার ও বৃহস্পতিবার (১ ও ২ এপ্রিল) দুই দিনে মোট ১৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা যায়, এই সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ও আগত ৭টি ফ্লাইট (৩টি আগমন ও ৪টি প্রস্থান) বাতিল করা হয়। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি (২টি আগমন ও ২টি প্রস্থান), এয়ার আরাবিয়ার ৪টি (২টি আগমন ও ২টি প্রস্থান) এবং সালাম এয়ারের ২টি (১টি আগমন ও ১টি প্রস্থান) ফ্লাইট বাতিল হয়েছে। তবে একই সময়ে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৭টি আন্তর্জাতিক ফ্লাইট (১৪টি আগমন ও ১৩টি প্রস্থান) সচল ছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটগুলোর স্থবিরতা এখনো কাটেনি। প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল আরও জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে এখন পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দর থেকে মোট ২৩৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এমআরএএইচ/ইএ

Go to News Site