Somoy TV
চট্টগ্রামে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক কর্ণফুলী নদীতে তলিয়ে গেছে।বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে কালুরঘাট ব্রিজের বোয়ালখালী উপজেলা অংশে এ ঘটনা ঘটে।দুর্ঘটনার পর নদীতে লাফ দেয়া একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নদী থেকে আহত অবস্থায় উদ্ধার করা ব্যক্তিকে ট্রাকের চালক বলে শনাক্ত করেছেন প্রত্যক্ষদর্শীরা।প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি লোহাগাড়া উপজেলা থেকে পণ্য খালাস করে নগরীর সিঅ্যান্ডবি এলাকায় যাওয়ার উদ্দেশ্যে ফেরিতে উঠছিল। ফেরিতে ওঠার সময় হঠাৎ এটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।আরও পড়ুন: ফেরি থেকে নদীতে বাস: ঢাকা থেকে যাচ্ছে ডুবুরি দলআহত চালক মো. ওসমান কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মোজাফফর আহমেদের ছেলে। তিনি বর্তমানে নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শান্তুনু জানান, আহত চালককে উদ্ধার করে হাসপাতালে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Go to News Site