Collector
পেট্রোল পাম্পে তেল নিতে যাওয়ার পথে বাসচাপায় যুবক নিহত | Collector
পেট্রোল পাম্পে তেল নিতে যাওয়ার পথে বাসচাপায় যুবক নিহত
Somoy TV

পেট্রোল পাম্পে তেল নিতে যাওয়ার পথে বাসচাপায় যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ঘোড়াস্ট্যান্ডে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেছে তানভীর আহমেদ (২১) নামে এক যুবকের।বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার মহারাজপুর ঘোড়াস্টান্ডে এই সড়ক দুর্ঘটনা ঘটে।নিহত মোটরসাইকেল আরোহী তানভীর আহমেদ বারোঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর জামাদার এলাকার তরিকুল ইসলামের ছেলে।স্থানীয়রা জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস চাপা দেয় মোটরসাইকেল আরোহী তানভীরকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।আরও পড়ুন: নারায়ণগঞ্জে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহতপরিবার জানায়, তানভীর আহমেদ ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। ঈদের ছুটিতে বাড়িতে এসে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হন।পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলে বাস রেখে পালিয়ে যান চালক ও চালকের সহকারী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে পুলিশ।এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হবে জানান চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন।

Go to News Site