Collector
পাবনায় বজ্রপাতে একদিনে ৩ জনের মৃত্যু | Collector
পাবনায় বজ্রপাতে একদিনে ৩ জনের মৃত্যু
Jagonews24

পাবনায় বজ্রপাতে একদিনে ৩ জনের মৃত্যু

পাবনার সাঁথিয়ায় আকরাম হোসেন নামের এক কৃষকের পর বজ্রপাতে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার নাগডেমড়া, করমজা ও ধুলাউরি ইউনিয়নের পৃথক তিনটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার নাগডেমরা ইউনিয়নের সোনাতলা গ্রামের কুনো মোল্লার ছেলে আবু সাইদ (৪৭), করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে আকরাম (৪৪) ও ধুলাউরি ইউনিয়নের বারয়ানী গ্রামের গনি মোল্লার ছেলে আব্দুল কুদ্দুস। জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার পুন্ডুরিয়ার আকরাম হোসেন বাড়ির পাশে শ্মশান ঘাট এলাকায় গবাদি পশুর জন্য ঘাস কাটতে যান। সেসময় আকাশ মেঘলা থাকলেও কোনো বৃষ্টি বা দমকা হাওয়া ছিল না। ঘাস কাটা অবস্থায় হঠাৎ বজ্রপাত হলে তিনি লুটিয়ে পড়েন। পরে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর বজ্রপাতে আক্রান্ত হয়ে আবু সাইদ ও আব্দুল কুদ্দুসের নিহতের খবর পাওয়া যায়। আবু সাইদ সোনাতলা গ্রামের কুষ্টিয়ার মাঠে পেঁয়াজ তুলতে যান। হঠাৎ আকাশে মেঘের গর্জন ও শিলাবৃষ্টি শুরু হয়। এসময় তার শরীরের ওপর বজ্রপাত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। একইভাবে ধুলাউরি ইউনিয়নের বারোয়ানি গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস মাঠে পেঁয়াজ আনতে গিয়ে বজ্রপাতে মারা যান। এছাড়া সোনাতলা গ্রামের রাজার ছেলে পারভেজ (১৫) মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শব্দে আহত হন। পরে তাকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ বলেন, বজ্রপাতে তিন কৃষকের মৃত্যুর বিষয়টি জেনেছি। একই দিনে তিন কৃষকের মৃত্যু খুবই মর্মান্তিক। আলমগীর হোসাইন নাবিল/ইএ

Go to News Site