Collector
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, হাসপাতালে স্বামী | Collector
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, হাসপাতালে স্বামী
Somoy TV

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, হাসপাতালে স্বামী

জামালপুরে ফসলের ক্ষেতে সেচ পাম্পের মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রীতা বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী আবু কাশেম (৪৫) গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (২ এপ্রিল) মাদারগঞ্জ পৌর এলাকার বালিজুড়ী পশ্চিম পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত আবু কাশেম ওই এলাকার আব্দুল গণির ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে ফসলের ক্ষেতে পানি দেয়ার জন্য সেচ মোটর চালু করতে গিয়ে মোটরের তারে লিকেজ থাকায় রীতা বেগম বিদ্যুৎপুষ্ট হয়। স্ত্রীকে ছটফট করতে দেখে স্বামী আবু কাশেম তাকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। আরও পড়ুন: রাজধানীতে বিদ্যুৎপৃষ্টে গেল তিনজনের প্রাণ পরে প্রতিবেশীরা তাদের দুইজনকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সাদিয়া গৃহবধূ রীতা বেগমকে মৃত ঘোষণা করেন। আবু কাশেমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। মাদারগঞ্জ উপজেলা জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সাদিয়া বলেন, বিদ্যুৎপৃষ্টে দুজনকে হাসপাতালে নিয়ে আসার আগেই রিতা বেগমের মৃত্যু হয়েছে। তার স্বামীকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অসাবধানতাবশত এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Go to News Site