Collector
সাবেক রেলমন্ত্রীর দখলে থাকা রাজবাড়ী জেলা পরিষদের সাড়ে ১১ শতাংশ জমি উদ্ধার | Collector
সাবেক রেলমন্ত্রীর দখলে থাকা রাজবাড়ী জেলা পরিষদের সাড়ে ১১ শতাংশ জমি উদ্ধার
Somoy TV

সাবেক রেলমন্ত্রীর দখলে থাকা রাজবাড়ী জেলা পরিষদের সাড়ে ১১ শতাংশ জমি উদ্ধার

রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি ও সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের দখলে থাকা জেলা পরিষদের প্রায় ৫ কোটি টাকা মূল্যের সাড়ে ১১ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে রাজবাড়ী শহরের বড়পুল এলাকায় পুরাতন বসুন্ধরা সিনেমা হলের জমি সংলগ্ন জমিতে জেলা পরিষদের কর্মকর্তারা জেলা পরিষদের সাইনবোর্ড ঝুলিয়ে জমিটি দখলে নেন।রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা মৌজার ১৫৬৫ নং দাগে ৬ শতাংশ ৫৪ লিংক এবং ১৫৬৬ নং দাগে ৫ শতাংশ ১২ লিংকসহ মোট ১১ শতাংশ ৬৬ লিংক জমি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল।স্থানীয়দের অভিযোগ, সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিম ওই জমি সংলগ্ন কিছু জমি ক্রয় করে জেলা পরিষদের জমি দখলে নেন।আরও পড়ুন: রূপগঞ্জে যুবদল ও আ.লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগরাজবাড়ী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, ‘জমিটি বেদখল ছিল। জেলা পরিষদ সেটি দখলে নিয়েছে। জেলা পরিষদের আয় বৃদ্ধির লক্ষে উদ্ধার জমিতে দ্রুত মার্কেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। অবৈধ দখলে থাকা জেলা পরিষদের সব জমি পর্যায়ক্রমে উদ্ধার করা হবে।’

Go to News Site