Collector
কিশোরগঞ্জে কুকুরের কামড়ে আহত অর্ধশত | Collector
কিশোরগঞ্জে কুকুরের কামড়ে আহত অর্ধশত
Somoy TV

কিশোরগঞ্জে কুকুরের কামড়ে আহত অর্ধশত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ৫০ জন নারী-পুরুষ আহত হয়েছেন। এদিকে, ৩০ জন এরইমধ্যে চিকিৎসা নিয়েছেন।বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় পৌরসদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। রাত ৮টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জন নারী-পুরুষ চিকিৎসার জন্য এসেছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।আহতরা হলেন: ইমরান (৩৩), সাদেক (৩৫), মানছুর মিয়া (৪০), জয় (১৫), খুশনাহার (৪৫), আসমা (৩২), মুনতাজ উদ্দিন (৭০), শরিফ (৩০), কাওসার (২২), জিহাদ (১৫), বাবুলমিয়া (৪০), মিলন (৩৬), সিয়াম (২০), সুমা (২৫), রিনা (২৭), কিসমত (১৪), শিপন (২২), লোকমান হোসেন (৩০), সাখাওয়াত (৪২), ইমরান (২৫), বিজয় (১৭), স্বপন মিয়া (৫০), হারুন অর রশীদ (৫৫), পলাশ (২৫), আকিব আলম (১৫), সুমিত (১৮), লাবণ্য (১৫), সানজিদা (২৫), রফিকুল ইসলাম (৫০), সাদেক (৩৫) ও রইছ উদ্দিনসহ (৬৮) আরও অনেকে।এদিকে, ঘটনা শোনার পরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে এসে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান।পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নূর-এ-আলম খান জানান, সন্ধ্যার পর থেকে মাত্র এক ঘণ্টায় ৩০ জন নারী-পুরুষ পাগলা কুকুরের কামড়ের শিকার হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন। আহতের মধ্যে যাদের অবস্থা গুরুতর তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।আরও পড়ুন: পটুয়াখালীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩৫, আতঙ্কতিনি বলেন, ‘যেভাবে লোকজন আসছেন, তাতে মনে হচ্ছে আহতের সংখ্যা অর্ধশতর বেশি হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যা ভ্যাকসিন ছিল তা শেষ। অনেকেই বাইরে থেকে কিনে পুশ করছেন। কুকুরের কামড়ে আহত হয়ে একসঙ্গে এতো রোগী আর কখনও আসেনি।’পাকুন্দিয়ার ইউএনও রূপম দাস বলেন, ‘পাগলা কুকুর অনেক মানুষকে কামড়িয়েছে শুনতে পেয়ে তাৎক্ষনিক হাসপাতালে ছুটে যাই এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছি। পাগলা কুকুর দমনে কী করা যায়, সে দিকটি দেখা হচ্ছে।’

Go to News Site