Collector
মৌলভীবাজারে ওয়ার্ড বিএনপি নেতার মরদেহ উদ্ধার | Collector
মৌলভীবাজারে ওয়ার্ড বিএনপি নেতার মরদেহ উদ্ধার
Somoy TV

মৌলভীবাজারে ওয়ার্ড বিএনপি নেতার মরদেহ উদ্ধার

মৌলভীবাজার মডেল থানা পুলিশ সদর উপজেলার গয়ঘর এলাকা থেকে মিজানুর রহমান শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার কামালপুর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ছিলেন বলে জানা গেছে।বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ বলছে, তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। বয়স ষাটের কাছাকাছি। সঙ্গে থাকা একটি মোবাইল ফোনও পাওয়া গেছে। তিনি রায়পুর গ্রামের বাসিন্দা।স্বজনরা জানান, বাড়ি থেকে বেড়িয়ে যাওয়ার পর দুপুর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার কোনো হদিস পাননি। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পাশের গ্রাম গয়ঘর এলাকার লোকজন একই গ্রামের রাস্তার পাশে একব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। পরে স্বজনরা শাহিন মিয়াকে শনাক্ত করেন। পুলিশের ধারণা, এটি অসুস্থতাজনিত মৃত্যু হতে পারে।আরও পড়ুন: রাস্তায় পড়ে ছিল ৩ বছরের শিশুর মরদেহ, হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধেমৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা এসব তথ্য নিশ্চিত করেছেন।

Go to News Site