Collector
৩ এপ্রিল: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা | Collector
৩ এপ্রিল: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা
Somoy TV

৩ এপ্রিল: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ইতিহাস।শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ১০৪৩ - ইংল্যান্ডের রাজা হিসেবে এডওয়ার্ডের অভিষেক অনুষ্ঠিত হয়।১৩১২ - ভিয়েনার দ্বিতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।১৫৫৯ - স্পেন ও ফ্রান্স দ্বিতীয় চুক্তি করে। আরও পড়ুন: ডলার-বন্ড নাকি স্বর্ণ, অস্থির বাজারে কোনটি সবচেয়ে নিরাপদ আশ্রয়? ১৬৬১ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধে লিপ্ত হওয়া, অস্ত্র নির্মাণ ইত্যাদির অধিকারসংক্রানৱ সনদ লাভ করে।১৭৮৩ - সুইডেন ও মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সম্পাদন করে।১৮৫৭ - রানী ভিক্টোরিয়াকে ‘ভারত সম্রাজ্ঞী’ ঘোষণা করা হয়।১৮৬০ - মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম ঘোড়ার ডাক চালু হয়।১৮৯০ - ইউরোপের বিশিষ্ট রাজনীতিবিদ, জার্মান সাম্রাজ্যের স্থপতি ও প্রথম চ্যান্সেলর অটো ভন বিসমার্ক পদচ্যুত হন।১৯৩৯ - ডেনমার্ক ও নরওয়েতে জার্মান বাহিনী অনুপ্রবেশ করে।১৯৪১ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ইরাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা রশিদ আলী আল গিলানী বাগদাদ দখল করে নেন।১৯৫৪ - শেরে বাংলা এ. কে. ফজলুক হক চার সদস্য বিশিষ্ট যুক্তফ্রন্ট মন্ত্রী সভা গঠন করেন।১৯৯৫ - ভিয়েতনাম মার্কিন বিরোধী প্রতিরোধ যুদ্ধে জয়লাভের ২০তম বার্ষিকী উদ্‌যাপন করে।২০০২ - ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনের জর্দান নদীর পশ্চিম তীরে অবস্থিত জেনিন শহরে ভয়াবহ হামলা শুরু করে।২০০৫ - বাংলাদেশি অভিনেতা সিয়াম আহমেদ খাঁ এর জন্মদিন ।২০১৩ - আর্জেন্টিনার বুয়েনোস আইরেস ও লা প্লাতায় রেকর্ড বৃষ্টির পর বন্যায় ৫০ জন নিহত হয়।জন্ম ১৭৮১ - স্বামীনারায়ণ, ভারতীয় যোগী, সন্ন্যাসী এবং ধর্মীয় নেতা।১৭৮৩ - ওয়াশিংটন আরভিং, মার্কিন ছোটগল্পকার, প্রাবন্ধিক, জীবনীকার, ইতিহাসবেত্তা ও কূটনীতিক।১৮৮১ - ইতালীয় সাংবাদিক ও রাজনীতিবিদ ও ৩০ তম প্রধানমন্ত্রী আল্কিডে ডি গাস্পেরি।১৮৮৪ - জিমি ম্যাথুজ, অস্ট্রেলীয় ক্রিকেটার।১৮৯৩ - লেসলি হাওয়ার্ড, ইংরেজ অভিনেতা, পরিচালক ও প্রযোজক।১৯০৩ - কমলাদেবী চট্টোপাধ্যায় ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সংস্কারক।১৯১৪ - শ্যাম মানেকশ’ পারস্য বংশোদভূত ভারতীয় সেনাবাহিনীর প্রথম ফিল্ড মার্শাল।১৯২২ - ডরিস ডে, মার্কিন অভিনেত্রী, সঙ্গীতশিল্পী, ও প্রাণি-কল্যাণকর্মী।১৯২৪ - মার্লোন ব্রান্ডো, মার্কিন চলচ্চিত্র অভিনেতা।১৯২৫ - ইংরেজ পাইলট, রাজনীতিবিদ ও উদ্ভাবন অ্যান্থনি নীল ওয়েজউড টনি বেন।১৯২৯ - ফজলুর রহমান খান, বাংলাদেশি স্থপতি ও পুরকৌশলী।১৯৪১ - হরিমাধব মুখোপাধ্যায়,বাংলা থিয়েটারের নট, নাট্যকার, নাট্যনির্দেশক ও সংগঠক।১৯৪৮ - ওলন্দাজ শিক্ষাবিদ, রাজনীতিক ও কূটনীতিক জাপ ডি হুপ শেফার।১৯৫০ - আলমগীর, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা।১৯৫৫ - নন্দিতা রায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক।১৯৬১ - মার্কিন অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার এডি মারফি।১৯৭৩ - ভারতীয় অভিনেতা, পরিচালক ও কোরিওগ্রাফার প্রভু দেব।১৯৭৮ - টমি হাস, জার্মান টেনিস খেলোয়াড়।১৯৮২ - কানাডীয় অভিনেত্রী কবিয়ে স্মুল্ডেরস।১৯৮৩ - ইংরেজ ফুটবল খেলোয়াড় বেন ফস্টার।১৯৮৫ - ইংরেজ গায়ক, গীতিকার ও প্রযোজক লিওনা লুইস।১৯৮৬ - মার্কিন অভিনেত্রী অ্যামান্ডা লরা বাইন্স।১৯৮৮ - ওলন্দাজ ফুটবলার তিম ক্রুল।১৯৯২ - রুশ সাঁতারু জুলিয়া আন্দ্রেইভানা ইফিমোভা।১৯৯৫ - তাসকিন আহমেদ, বাংলাদেশি ক্রিকেটার।মৃত্যু ১২৮৭ - পোপ চতুর্থ অনারিয়াস।১৬৮০ - ছত্রপতি শিবাজী মহারাজ, ভারতের মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা।১৬৮২ - স্পেনীয় চিত্রশিল্পী ও শিক্ষাবিদ বারটলমে এস্তেবান মুড়িলও।১৮৯৭ - জার্মান পিয়ানোবাদক ও সুরকার জোহানেস ব্রামস।১৯০৯ - প্রখ্যাত বাঙালি সাংবাদিক ও শিক্ষাব্রতী নগেন্দ্রনাথ ঘোষ।১৯৩২ - বামাপদ বন্দ্যোপাধ্যায় সুপ্রসিদ্ধ বাঙালি চিত্রশিল্পী ।১৯৪০ - স্বাধীনতা সংগ্রামী চট্টল গৌরব মহিমচন্দ্র দাস।১৯৪১ - হাঙ্গেরীয় শিক্ষাবি, রাজনীতিবিদ ও ২২ তম পাল টিলেকি প্রধানমন্ত্রী।১৯৪৩ - জার্মান অভিনেতা, পরিচালক ও প্রযোজক কনরাড ভেইডট।১৯৬৯ - প্রথম ভারতীয় সবাক চলচ্চিত্র যন্ত্র স্থাপয়িতা মধু শীল। আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ ১৯৭৫ - ভারতে জ্যোতির্বিজ্ঞানচর্চায় অন্যতম পথিকৃৎ রাধাগোবিন্দ চন্দ্র।১৯৭৭ - জ্যাক রাইডার, অস্ট্রেলীয় ক্রিকেটার।১৯৭৯ - সৈয়দ মাহবুব মোর্শেদ, বাংলাদেশী প্রখ্যাত বিচারপতি।১৯৮৬ - সাহিত্যিক সাংবাদিক অসীম রায়।১৯৯১ - গ্রাহাম গ্রিন, খ্যাতিমান ইংরেজ ঔপন্যাসিক, গল্পকার ও সমালোচক।১৯৯৮ - মেরি কার্টরাইট, ব্রিটিশ গণিতবিদ২০১৩ - জার্মান বংশোদ্ভূত মার্কিন লেখক ও চিত্রনাট্যকার রুথ প্রাওয়ের ঝাবভালা।২০১৭ - কিশোরী আমোনকর, ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের, খেয়াল, ঠুমরি ও ভজন ইত্যাদির গায়িকা।

Go to News Site